২৫/১০. অধ্যায়ঃ
জিহ্বার হেফাজত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৮৬২-[৫১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৮৬২-[৫১]
وَعَنْ صَفْوَانَ بْنِ سَلِيمٍ أَنَّهُ قِيلَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيَكُونُ الْمُؤْمِنُ جَبَانًا؟ قَالَ: «نعم» . فَقيل: أَيَكُونُ الْمُؤْمِنُ بَخِيلًا؟ قَالَ: «نَعَمْ» . فَقِيلَ: أَيَكُونُ الْمُؤْمِنُ كَذَّابًا؟ قَالَ: «لَا» . رَوَاهُ مَالِكٌ وَالْبَيْهَقِيُّ فِي «شعب الْإِيمَان» مُرْسلا
সফওয়ান ইবনু সালীম (রহিমাহুল্লাহ) হতে বর্ণিতঃ
একদিন রাসূলুল্লাহ (ﷺ)- কে জিজ্ঞেস করা হলো, ঈমানদার কি ভীরু হতে পারে? তিনি (ﷺ) বললেন : “হ্যাঁ”। জিজ্ঞেস করা হলো, ঈমানদার কি কৃপণ হতে পারে? তিনি (ﷺ) বললেন : “হ্যাঁ”। আবার জিজ্ঞেস করা হলো, ঈমানদার কি মিথ্যাবাদী হতে পারে? রাসূলুল্লাহ (ﷺ) বললেন : “না”।
[১] মুরসাল য‘ঈফ : মালিক ৩৬৩০, শু‘আবুল ঈমান ৪৮১২, য‘ঈফ আত্ তারগীব ওয়াত্ তারহীব ১৭৫২। হাদীসটি মুরসাল হওয়ার কারণে য‘ঈফ।
