২৯/১. অধ্যায়ঃ
নবীকুল শিরোমণি (ﷺ)-র মর্যাদাসমূহ - প্রথম অনুচ্ছেদ
রাসূলুল্লাহ (সা.) -এর মর্যাদা, তার উত্তম গুণাবলি, তার বদান্যতা ও শ্রেষ্ঠত্বের বিস্তারিত বিবরণ গণনা করা ও আয়ত্ব করা সম্ভব নয়, বরং তা গুণে শেষ করা যাবে না। তবে লেখক এখানে রাসূলের মর্যাদা অধ্যায় রচনার উদ্দেশ্য তাঁর মর্যাদা ও ফযীলতের কিছু দিক তুলে ধরেছেন যাতে এগুলোর মাধ্যমে অন্যগুলো উপলব্ধি করা যায়।
মিশকাতুল মাসাবিহ : ৫৭৫৩-[১৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৭৫৩-[১৫]
وَكَذَا الدَّارِمِيُّ عَنْ عَطَاءٍ عَنِ ابْنِ سَلَامٍ نَحْوَهُ وَذَكَرَ حَدِيثَ أَبِي هُرَيْرَةَ: «نَحْنُ الْآخَرُونَ» فِي «بَاب الْجُمُعَة» صحیح ، رواہ الدارمی (1 / 5 ح 6) 0 حدیث ’’ نحن الآخرون ‘‘ تقدم (1354) ۔ (صَحِيح)
দারিমীও 'আত্বার সূত্রে ইবনু সালাম হতে অনুরূপ বর্ণনা করেছেন। আর আবূ হুরায়রাহ্ (রাঃ)-এর হাদীস نَحْنُ الْآخَرُونَ “আমরা শেষে আগমনকারী” জুমু'আহ্ অধ্যায়ে উল্লিখিত হয়েছে।
সহীহঃ বুখারী ২৩৮, মুসলিম ১৯-(৮৫৫), নাসায়ী ১৩৬৭, ইবনু মাজাহ ১০৮৩, সহীহ আত্ তারগীব ওয়াত তারহীব ৭০১, মা'রিফাতুস সুনান ওয়াল আসার ১৭০৫, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ্ ৩১৬৪৮, মুসনাদুশ শাফি'ঈ ২৫৫, মুসনাদে আবদ ইবনু হুমায়দ ৯৫৪, মুসনাদে আহমাদ ৮৪৮৪, আবু ইয়া'লা ৬২১৬, সহীহ ইবনু খুযায়মাহ ১৭২০, সহীহ ইবনু হিব্বান ৩২১৭, শু’আবুল ঈমান ২৯৬৭, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ১৬৫৩, দারাকুত্বনী ৩, হিলহিয়াতুল আওলিয়া ৫/৩৮৮, আস্ সুনানুল কুবরা লিল বায়হাকী ১৪৭২, আস্ সুনানুস্ সুগরা ৬০০।
