২৯/৩. অধ্যায়ঃ
রসূলুল্লাহ (ﷺ)-এর স্বভাব-চরিত্রের বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৮১৭-[১৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৮১৭-[১৭]
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: مَا خُيِّرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ أَمْرَيْنِ قَطُّ إِلَّا أَخَذَ أَيْسَرَهُمَا مَا لَمْ يَكُنْ إِثْمًا فَإِنْ كَانَ إِثْمًا كَانَ أَبْعَدَ النَّاسِ مِنْهُ وَمَا انْتَقَمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِنَفْسِهِ فِي شَيْءٍ قَطُّ إِلَّا أَنْ يُنتهك حرمةُ الله فينتقم لله بهَا. مُتَّفق عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (3560) و مسلم (77 / 2327)، (6045) ۔ (مُتَّفق عَلَيْهِ)
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)-কে যখনই দু'টি ব্যাপারে ইখতিয়ার দেয়া হয়েছে, তখন তিনি উভয়টির মধ্যে যেটি সহজতর সেটি গ্রহণ করেছেন। তবে এই শর্তে যে, সেটি যেন কোন প্রকারের গুনাহের কাজ না হয়। তবে যদি তা গুনাহের কাজ হত, তাহলে তিনি (ﷺ) তা হতে সকলের চেয়ে অনেক দূরে সরে থাকতেন।আর রাসূলুল্লাহ (ﷺ) নিজের কোন ব্যাপারে কখনো প্রতিশোধ গ্রহণ করেননি। তবে কেউ যদি আল্লাহর নিষিদ্ধ কোন কাজ করে ফেলত, তখন আল্লাহর লক্ষে (তার নিকট হতে) প্রতিশোধ গ্রহণ করতেন।
সহীহঃ বুখারী ৩৫৬০, মুসলিম ৭৭-(২৩২৭), মুসনাদে আহমাদ ২৫৯১৩, মুওয়াত্ত্বা মালিক ৩৩৫১, সহীহ আত্ তারগীব ওয়াত তারহীব ২৬৭৫, শু’আবূল ঈমান ৮০৬৭, আল মু'জামুল আওসাত্ব ৪২৬৬, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৩৬৬৩।
