২৯/৩. অধ্যায়ঃ
রসূলুল্লাহ (ﷺ)-এর স্বভাব-চরিত্রের বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৮১৮-[১৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৮১৮-[১৮]
وَعَنْهَا قَالَتْ: مَا ضَرَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لنَفسِهِ شَيْئًا قَطُّ بِيَدِهِ وَلَا امْرَأَةً وَلَا خَادِمًا إِلَّا أَنْ يُجَاهِدَ فِي سَبِيلِ اللَّهِ وَمَا نِيلَ مِنْهُ شَيْءٌ قَطُّ فَيَنْتَقِمُ مِنْ صَاحِبِهِ إِلَّا أَنْ يُنْتَهَكَ شَيْءٌ مِنْ مَحَارِمِ اللَّهِ فينتقم لله. رَوَاهُ مُسلم رواہ مسلم (79 / 2328)، (6050) ۔ (صَحِيح)
আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আল্লাহর পথে জিহাদরত অবস্থা ছাড়া কখনো কাউকেও স্বীয় হাতে প্রহার করেননি। নিজের স্ত্রীগণকেও না, সেবককে না। আর যদি তাঁর দেহে বা অন্তরে কারো পক্ষ হতে কোন প্রকারের কষ্ট বা ব্যথা লাগত, তখন নিজের ব্যাপারে সেই লোক হতে কোন প্রকারের প্রতিশোধ নিতেন না। কিন্তু কেউ যদি আল্লাহর নিষিদ্ধ কাজ করে বসত, তখন আল্লাহর সন্তুষ্টির লক্ষে শাস্তি দিতেন।
সহীহঃ মুসলিম ৭৯-(২৩২৮), মুসনাদে আহমাদ ২৪০৮০, সিলসিলাতুস সহীহাহ ৫০৭, মুসান্নাফ আবদুর রাযযাক ১৭৯৪২, মুসনাদে ‘আবদ ইবনু হুমায়দ ১৪৮১, আবূ ইয়া'লা ৪৩৭৫, সহীহ ইবনু হিব্বান ৪৮৮, শু’আবূল ঈমান ১৪২৪, আস সুনানুল কুবরা লিন্ নাসায়ী ৯১৬৩, দারিমী ২২১৮, আল মুজামুল আওসাত ৫৪২৮, আস সুনানুল কুবরা লিল বায়হাকী ১৩৬৮৩।
