৪/২. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৯৮-[১২] - অন্ধকারে ফাজরের সালাত

প্রথম ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সালাত আদায় - প্রথম অনুচ্ছেদ

এ অধ্যায়ে তাড়াতাড়ি সালাত (সালাত/নামায/নামাজ) আদায়ের বিষয়ে আলোচনা করা হয়েছে। এখানে সালাত (সালাত/নামায/নামাজ) বলতে ফরয সালাতকে বুঝানো হয়েছে। কেননা মূলনীতি হলো ফরয সালাতকে প্রথম ওয়াক্তে তাড়াতাড়ি আদায় করে নেয়া। যেহেতু আল্লাহ তা‘আলা বলেন,وَسَارِعُوا إِلى مَغْفِرَةٍ مِّنْ رَّبِّكُمْ’‘তোমরা আল্লাহর মাগফিরাতের দিকে দ্রুত অগ্রসর হও।’’ (সূরাহ্ আ-লি ‘ইমরান ৩: ১৩৩)অন্য আয়াতে আল্লাহ তা‘আলা বলেন, ’‘তোমরা কল্যাণের কাজে তাড়াতাড়ি অগ্রসর হও।’’(সূরাহ্ আল্ বাক্বারাহ্ ২: ১৪৮)তবে বিশেষ কল্যাণের কারণে শারী‘আত প্রণেতা যে সালাতকে দেরী করে আদায় করতে নির্দেশ দিয়েছেন তা দেরী করে আদায় করাই উত্তম। যেমন, ‘ইশার সালাত এবং প্রচন্ড গরমের সময় যুহরের সালাত।

অন্ধকার থাকতে ফাজরের সালাত আদায়ের বর্ণনা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৫৯৮-[১২]

وَعَنْهَا قَالَتْ كَانَ رَسُولُ اللهِ ﷺ لَيُصَلِّي الصُّبْحَ فَيَنْصَرِفُ النِّسَاءُ مُتَلَفِّعَاتٍ بِمُرُوطِهِنَّ مَا يُعْرَفْنَ مِنَ الْغَلَسِ. مُتَّفَقٌ عَلَيْهِ

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) ফজরের সালাত আদায় করতেন। যে সব স্ত্রীলোক চাদর গায়ে মুড়িয়ে সালাত আদায় করতে আসতেন, অন্ধকারের দরুন তাদের চেনা যেত না। [১]

[১] সহীহ : বুখারী ৮৬৭, মুসলিম ৬৪৫, আবূ দাঊদ ৪২৩, নাসায়ী ৫৪৫, তিরমিযী ১৫৩, মালিক ৪/৭, আহমাদ ২৫৪৫৪, সহীহ ইবনু হিব্বান ১৪৯৮। لِفَاعٌ (লিফা‘) বলা সে কাপড়কে যা শরীরের সমস্ত অংশকে আবৃত বা ঢেকে রাখে। আর এ শব্দ হতেই مُتَلَفِّعَاتُ শব্দটি এসেছে।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৯৮-[১২]-এর সারসংক্ষেপ

এই হাদিসে আয়িশা রা. রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর ফাজরের সালাতের সময় বর্ণনা করেছেন। তিনি বলেন, নবী صلى الله عليه وسلم ফাজরের সালাত আদায় করতেন। তখন যে নারীরা চাদর গায়ে মুড়িয়ে সালাতে আসতেন, সালাত শেষে অন্ধকারের কারণে তাদের চেনা যেত না। এই বর্ণনা থেকে বোঝা যায়, ফাজরের সালাত খুব ভোরে, অন্ধকার থাকা অবস্থায় আদায় করা হতো। এখানে নারীদের উপস্থিতির কথাও এসেছে, তবে মূল বিষয় হলো ফাজরের সময়। হাদিসটি ফাজরের ওয়াক্ত ও নববী আমলের একটি বাস্তব ছবি তুলে ধরে। ব্যাখ্যায় অতিরিক্ত কথা না বাড়িয়ে বলা যায়, ফাজর আদায়ে সকাল পুরোপুরি উজ্জ্বল হওয়া অপেক্ষা করা সব সময়ের বর্ণনা নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ফাজরের সালাত অন্ধকার থাকতে আদায়ের বর্ণনা এসেছে।
  • নারীরা চাদর মুড়িয়ে ফাজরের জামাআতে আসতেন।
  • সালাত শেষে অন্ধকারের কারণে তাদের চেনা যেত না।
  • ফাজরের ওয়াক্ত বুঝতে এই হাদিস গুরুত্বপূর্ণ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন