৪/২. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৯৭-[১১] - শাফাকের পর ইশার সময়

প্রথম ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সালাত আদায় - প্রথম অনুচ্ছেদ

এ অধ্যায়ে তাড়াতাড়ি সালাত (সালাত/নামায/নামাজ) আদায়ের বিষয়ে আলোচনা করা হয়েছে। এখানে সালাত (সালাত/নামায/নামাজ) বলতে ফরয সালাতকে বুঝানো হয়েছে। কেননা মূলনীতি হলো ফরয সালাতকে প্রথম ওয়াক্তে তাড়াতাড়ি আদায় করে নেয়া। যেহেতু আল্লাহ তা‘আলা বলেন,وَسَارِعُوا إِلى مَغْفِرَةٍ مِّنْ رَّبِّكُمْ’‘তোমরা আল্লাহর মাগফিরাতের দিকে দ্রুত অগ্রসর হও।’’ (সূরাহ্ আ-লি ‘ইমরান ৩: ১৩৩)অন্য আয়াতে আল্লাহ তা‘আলা বলেন, ’‘তোমরা কল্যাণের কাজে তাড়াতাড়ি অগ্রসর হও।’’(সূরাহ্ আল্ বাক্বারাহ্ ২: ১৪৮)তবে বিশেষ কল্যাণের কারণে শারী‘আত প্রণেতা যে সালাতকে দেরী করে আদায় করতে নির্দেশ দিয়েছেন তা দেরী করে আদায় করাই উত্তম। যেমন, ‘ইশার সালাত এবং প্রচন্ড গরমের সময় যুহরের সালাত।

শাফাক মিলিয়ে যাওয়ার পর ইশার সালাতের সময়

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৫৯৭-[১১]

وَعَنْ عَائِشَةَ قَالَتْ كَانُوْا يُصَلُّوْنَ الْعَتَمَةَ فِيمَا بَيْنَ أَنْ يَغِيبَ الشَّفَقُ إِلى ثُلُثِ اللَّيْلِ الْأَوَّلِ. مُتَّفَقٌ عَلَيْهِ

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

সাহাবীগণ ‘ইশার’ সালাত আদায় করতেন ‘শাফাক্ব’ অদৃশ্য হবার পর হতে রাতের এক তৃতীয়াংশ পর্যন্ত। [১]

[১] সহীহ : বুখারী ৫৬৯, মুসলিম ৬৩৮, নাসায় ৫৫৩৫, আহমাদ ২৪০৫৯।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৯৭-[১১]-এর সারসংক্ষেপ

এই হাদিসে আয়িশা রা. সাহাবীদের ইশার সালাত আদায়ের সময় সম্পর্কে বলেছেন। তিনি জানান, তারা ‘আতামাহ’ বা ইশার সালাত আদায় করতেন শাফাক অদৃশ্য হওয়ার পর থেকে রাতের প্রথম এক-তৃতীয়াংশের মধ্যে। এখানে ইশার ওয়াক্তের একটি বাস্তব সীমা দেখা যায়। শাফাক অর্থ পশ্চিম আকাশের লালিমা মিলিয়ে যাওয়া—এই বর্ণনায় সেটির পর ইশা পড়ার কথা এসেছে। আবার রাতের এক-তৃতীয়াংশ পর্যন্ত সময়ের উল্লেখ আছে। হাদিসটি ইশার সালাতের সময় বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তবে হাদিসে শুধু সাহাবীদের আমলের সময়সীমা বর্ণিত হয়েছে; এর বাইরে বাড়তি সিদ্ধান্ত যোগ করা ঠিক নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইশার সালাত শাফাক মিলিয়ে যাওয়ার পর আদায়ের বর্ণনা এসেছে।
  • সাহাবীরা রাতের প্রথম এক-তৃতীয়াংশের মধ্যে ইশা আদায় করতেন।
  • ইশার ওয়াক্ত বুঝতে রাতের সময়সীমা জানা দরকার।
  • সালাতের সময় নিয়ে সাহাবীদের আমল গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন