৪/৫. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৬৬৬-[১৩] - কিয়ামতে সম্মানিত তিন ব্যক্তি
আজানের ফজিলত ও মুয়াজ্জিনের উত্তর দান - দ্বিতীয় অনুচ্ছেদ
কিয়ামতের দিন মিসকের টিলায় তিন শ্রেণি
মিশকাতুল মাসাবীহ : ৬৬৬-[১৩]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৬৬৬-[১৩]
وَعَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ ثَلَاثَةٌ عَلى كُثْبَانِ الْمِسْكِ يَوْمَ الْقِيَامَةِ عَبْدٌ أَدَّى حَقَّ اللهِ وَحَقَّ مَوْالْاَهُ وَرَجُلٌ أَمَّ قَوْمًا وَهُمْ بِه رَاضُونَ وَرَجُلٌ يُنَادِي بِالصَّلَوَاتِ الْخَمْسِ كُلَّ يَوْمٍ وَلَيْلَةٍ. رَوَاهُ التِّرْمِذِىُّ وقال هذَا حَدِيْثٌ غَرِيْبٌ
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : কিয়ামতের দিন তিন ধরনের ব্যক্তি ‘মিস্কের’ টিলায় থাকবে। প্রথম সেই গোলাম যে আল্লাহর হক আদায় করে নিজ মুনিবের হকও আদায় করেছে। দ্বিতীয় সেই ব্যক্তি যে মানুষের সালাত আদায় করায়, আর মানুষরা তার উপর খুশি। আর তৃতীয় হল সেই ব্যক্তি যে দিনরাত সব সময় পাঁচ ওয়াক্ত সালাতের জন্য আজান দিয়েছে। [১]
[১] য‘ঈফ : তিরমিযী ১৯৮৬, য‘ঈফ আত্ তারগীব ১৬১। তিরমিযী এ হাদীসকে গরীব বলেছেন। কারণ-এর সানাদে আবুল ইয়াক্বযান ‘উসমান ইবনু ক্বায়স নামে একজন রাবী রয়েছে যিনি ‘‘ইবনু ‘উমায়র’’ নামে প্রসিদ্ধ। হাফিয ইবনু হাজার তাক্বরীবে তাকে য‘ঈফ (দুর্বল), মুখতালাত্ব (স্মৃতিবিভ্রাট বিশিষ্ট) ও মুদাল্লিস হিসেবে উল্লেখ করেছেন। আলবানী (রহঃ) বলেনঃ এ হাদীসটি সে (আবুল ইয়াক্বযান) যাযান থেকে তাদলীস করেছে। হাদীসটি ত্ববারানী তাঁর ‘আওসাত্ব’-এ একই সানাদে বর্ণনা করা সত্ত্বেও মুনযিরী সেটিকে সমস্যামুক্ত হিসেবে উল্লেখ করেছেন যা তাঁর পক্ষ হতে ভুল ধারণা মাত্র।
মিশকাতুল মাসাবীহ হাদিস ৬৬৬-[১৩]-এর সারসংক্ষেপ
এই হাদিসে কিয়ামতের দিনের একটি সম্মানজনক অবস্থানের কথা এসেছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, তিন ধরনের ব্যক্তি মিসকের টিলায় থাকবে। প্রথম, সেই গোলাম যে আল্লাহর হক আদায় করে এবং নিজের মনিবের হকও আদায় করে। দ্বিতীয়, সেই ব্যক্তি যে মানুষের সালাত আদায় করায় এবং মানুষ তার ওপর সন্তুষ্ট থাকে। তৃতীয়, সেই ব্যক্তি যে দিনরাত পাঁচ ওয়াক্ত সালাতের জন্য আযান দেয়। এই বর্ণনায় দায়িত্ব পালন, মানুষের অধিকার আদায় এবং সালাতের ডাক পৌঁছে দেওয়ার মর্যাদা দেখা যায়। এখানে প্রতিটি কাজই আমানতভিত্তিক। তাই আল্লাহর হক ও মানুষের হক—দুটিই অবহেলা না করার শিক্ষা পাওয়া যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আল্লাহর হক ও মানুষের হক—দুই দিকেই সতর্ক থাকা দরকার।
- ইমামতির ক্ষেত্রে মানুষের সন্তুষ্টি ও ভালো নেতৃত্ব গুরুত্বপূর্ণ।
- পাঁচ ওয়াক্ত সালাতের জন্য আযান দেওয়া সম্মানিত দায়িত্ব।
- দায়িত্ব ঠিকভাবে পালন করলে আখিরাতে মর্যাদার আশা করা যায়।
