৫/৩৭. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ১৩১৮ - ফেরেশতাদের সাক্ষ্য ও সালাত

ফজর ও ‘আসর সলাতের ফযীলত এবং এ দু’টির প্রতি যত্নবান হওয়া

ফজর ও আসরের সালাতে ফেরেশতাদের সাক্ষ্য

সহীহ মুসলিমহাদিস নম্বর ১৩১৮

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ «يَتَعَاقَبُونَ فِيكُمْ مَلاَئِكَةٌ بِاللَّيْلِ وَمَلاَئِكَةٌ بِالنَّهَارِ وَيَجْتَمِعُونَ فِي صَلاَةِ الْفَجْرِ وَصَلاَةِ الْعَصْرِ ثُمَّ يَعْرُجُ الَّذِينَ بَاتُوا فِيكُمْ فَيَسْأَلُهُمْ رَبُّهُمْ وَهُوَ أَعْلَمُ بِهِمْ كَيْفَ تَرَكْتُمْ عِبَادِي فَيَقُولُونَ تَرَكْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ وَأَتَيْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ " .

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ রাতের বেলা ও দিনের বেলা মালায়িকাহ্ (ফেরেশতাগণ) এক দলের পর আর এক দল তোমাদের কাছে এসে থাকে এবং তাদের উভয় দল ফজর ও আসর সালাতের সময় একত্রিত হয়। অতঃপর যারা তোমাদের সাথে রাত্রি যাপন করেছে তারা উঠে যায়। তখন তাদের প্রভু মহান আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করেন, তোমরা আমার বান্দাদেরকে কিরূপ অবস্থায় রেখে আসলে? যদিও তিনি তাদের সম্পর্কে সম্যক অবগত। মালায়িকাহ্ তখন বলেন, আমরা যখন তাদেরকে ছেড়ে চলে আসলাম তখন তারা সালাত আদায় করছিল। আবার তাদের কাছে আমরা যখন গিয়েছিলাম তখনও তারা সালাত আদায় করছিল।

ই.ফা.১৩০৫, ই.সে.১৩১৭

সহীহ মুসলিম হাদিস ১৩১৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে রসূলুল্লাহ (صلى الله عليه وسلم) জানিয়েছেন, রাতের ফেরেশতা ও দিনের ফেরেশতা পালাক্রমে মানুষের কাছে আসে। ফজর ও আসরের সালাতের সময় দুই দল ফেরেশতা একত্র হয়। যারা রাত কাটিয়েছে তারা উঠে গেলে আল্লাহ তাদের জিজ্ঞেস করেন, তারা বান্দাদের কী অবস্থায় রেখে এসেছে; যদিও আল্লাহ তাদের সম্পর্কে ভালোভাবেই জানেন। ফেরেশতারা বলে, তারা যখন গিয়েছিল তখন বান্দাদের সালাতে পেয়েছে এবং যখন ছেড়ে এসেছে তখনও সালাতে পেয়েছে। এই হাদিসে ফজর ও আসরের সালাতের বিশেষ গুরুত্ব দেখা যায়। একজন মুমিনের জন্য বড় শিক্ষা হলো দিনের শুরু ও দিনের শেষ ভাগে সালাতের মাধ্যমে আল্লাহর সামনে থাকা। এখানে ফেরেশতাদের সাক্ষ্য, নামাজের সময় এবং নিয়মিত ইবাদতের সুন্দর বার্তা একসাথে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ফজর ও আসরের সালাতে ফেরেশতারা একত্র হয়।
  • আল্লাহ বান্দাদের অবস্থা জানেন, তবুও ফেরেশতাদের জিজ্ঞেস করেন।
  • সালাতে থাকা বান্দার সুন্দর অবস্থা হিসেবে বর্ণিত হয়েছে।
  • দিনের শুরু ও শেষ ভাগে নামাজের যত্ন নেওয়া উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন