১৪/১৪. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ২৪৯৩ - অক্ষম ব্যক্তির জন্য সহজতা

রমাযানের দিনে সওমরত অবস্থায় স্ত্রী সহবাস করা কঠোর হারাম, কেউ যদি এ ধরনের কাজ করে তবে তার উপর বড় ধরনের কাফ্‌ফারাহ্‌ ওয়াজিব- সে বিত্তশালী হোক বা বিত্তহীন, তবে বিত্তহীন ব্যক্তির পক্ষে যখন সম্ভব হয়, তখন এ কাফ্‌ফারাহ আদায় করতে হবে

সাওম ভাঙার কাফফারা ও নববী সহজতা

সহীহ মুসলিমহাদিস নম্বর ২৪৯৩

حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ، بْنَ الْقَاسِمِ حَدَّثَهُ أَنَّ مُحَمَّدَ بْنَ جَعْفَرِ بْنِ الزُّبَيْرِ حَدَّثَهُ أَنَّ عَبَّادَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ عَائِشَةَ، زَوْجَ النَّبِيِّ ﷺ تَقُولُأَتَى رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ ﷺ فِي الْمَسْجِدِ فِي رَمَضَانَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ احْتَرَقْتُ احْتَرَقْتُ . فَسَأَلَهُ رَسُولُ اللَّهِ ﷺ «مَا شَأْنُهُ» . فَقَالَ أَصَبْتُ أَهْلِي . قَالَ " تَصَدَّقْ " . فَقَالَ وَاللَّهِ يَا نَبِيَّ اللَّهِ مَا لِي شَىْءٌ وَمَا أَقْدِرُ عَلَيْهِ . قَالَ «اجْلِسْ» . فَجَلَسَ فَبَيْنَا هُوَ عَلَى ذَلِكَ أَقْبَلَ رَجُلٌ يَسُوقُ حِمَارًا عَلَيْهِ طَعَامٌ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ «أَيْنَ الْمُحْتَرِقُ آنِفًا» . فَقَامَ الرَّجُلُ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " تَصَدَّقْ بِهَذَا " . فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَغَيْرَنَا فَوَاللَّهِ إِنَّا لَجِيَاعٌ مَا لَنَا شَىْءٌ . قَالَ «فَكُلُوهُ» .

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

এক ব্যক্তি রমজানের মাসে মসজিদের মধ্য রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল! আমি তো জ্বলে গিয়েছি, আমি তো জ্বলে গিয়েছি। রাসূলুল্লাহ (ﷺ) তাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কী হয়েছে তার? সে বলল, আমি আমার স্ত্রীর সাথে সহবাস করেছি। তিনি বললেন, তাহলে সদকা কর। সে বলল, আল্লাহর শপথ! হে আল্লাহর নাবী! আমার কিছুই নেই এবং এ ব্যাপারে আমি সক্ষম নই। তিনি বললেন, বসো। সে বসল, লোকটি বসা থাকতেই এক ব্যক্তি গাধা হাঁকিয়ে আসল। এর উপর ছিল খাদ্য।তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, ঐ অগ্নিদগ্ধ লোকটি কোথায়, যে কিছুক্ষণ পূর্বে এসেছিল? লোকটি দাঁড়াল। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এগুলো সদকা‌ করে দাও। সে বলল, হে আল্লাহর রাসূল! আমাদের ছাড়া অন্য লোকদের সদকা করে দিব? আল্লাহর শপথ আমরা অত্যন্ত ক্ষুধার্ত, আমাদের কিছুই নেই। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তাহলে ওগুলো তোমরা খেয়ে ফেল।

ই.ফা. ২৪৭০, ই.সে. ২৪৬৯

সহীহ মুসলিম হাদিস ২৪৯৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে একজন ব্যক্তি রমজান মাসে মসজিদে এসে বারবার বলেন, ‘আমি জ্বলে গিয়েছি।’ রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) কারণ জানতে চাইলে সে জানায়, সে স্ত্রীর সাথে সহবাস করেছে। তাকে সদাকা করতে বলা হয়। কিন্তু লোকটি আল্লাহর শপথ করে জানায়, তার কিছুই নেই এবং সে সক্ষম নয়। এরপর তাকে বসতে বলা হয়। পরে খাবার এলে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাকে তা সদাকা করতে বলেন। লোকটি জানায়, তার নিজের পরিবারই ক্ষুধার্ত। তখন রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, ‘তাহলে ওগুলো তোমরা খেয়ে ফেল।’ এই হাদিসে সাওম ভাঙার কাফফারা যেমন আছে, তেমনি অক্ষম মানুষের প্রতি নববী সহজতাও দেখা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ভুল হলে তা লুকিয়ে না রেখে সঠিক সমাধান জানতে হয়।
  • সাওম ভঙ্গের ক্ষেত্রে সদাকার নির্দেশ এসেছে।
  • ব্যক্তির বাস্তব অক্ষমতা বিবেচনায় নেওয়া হয়েছে।
  • নিজ পরিবার ক্ষুধার্ত হলে বিষয়টি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সামনে স্পষ্ট করা হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন