১/৬১. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ২৫৫ - ভূমি বিরোধে সাক্ষী ও কসম

মিথ্যা কসমের মাধ্যমে কোন মুসলিমের হাক তসরুফকারীর প্রতি জাহান্নামের হুমকী

ভূমি বিরোধে সাক্ষী, কসম ও অন্যায় দখলের সতর্কতা

সহীহ মুসলিমহাদিস নম্বর ২৫৫

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَهَنَّادُ بْنُ السَّرِيِّ وَأَبُو عَاصِمٍ الْحَنَفِيُّ - وَاللَّفْظُ لِقُتَيْبَةَ - قَالُوا حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ سِمَاكٍ، عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ، عَنْ أَبِيهِ، قَالَ جَاءَ رَجُلٌ مِنْ حَضْرَمَوْتَ وَرَجُلٌ مِنْ كِنْدَةَ إِلَى النَّبِيِّ ﷺ فَقَالَ الْحَضْرَمِيُّ يَا رَسُولَ اللَّهِ إِنَّ هَذَا قَدْ غَلَبَنِي عَلَى أَرْضٍ لِي كَانَتْ لأَبِي . فَقَالَ الْكِنْدِيُّ هِيَ أَرْضِي فِي يَدِي أَزْرَعُهَا لَيْسَ لَهُ فِيهَا حَقٌّ . فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ لِلْحَضْرَمِيِّ " أَلَكَ بَيِّنَةٌ " . قَالَ لاَ . قَالَ «فَلَكَ يَمِينُهُ». قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ الرَّجُلَ فَاجِرٌ لاَ يُبَالِي عَلَى مَا حَلَفَ عَلَيْهِ وَلَيْسَ يَتَوَرَّعُ مِنْ شَىْءٍ . فَقَالَ «لَيْسَ لَكَ مِنْهُ إِلاَّ ذَلِكَ» فَانْطَلَقَ لِيَحْلِفَ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ لَمَّا أَدْبَرَ " أَمَا لَئِنْ حَلَفَ عَلَى مَالِهِ لِيَأْكُلَهُ ظُلْمًا لَيَلْقَيَنَّ اللَّهَ وَهُوَ عَنْهُ مُعْرِضٌ».

ওয়ায়িল (রাঃ) হতে বর্ণিতঃ

হাযরামাওতের জনৈক ব্যক্তি কিনদীর এক ব্যক্তিকে নিয়ে রাসূলুল্লাহ্‌ (ﷺ)-এর কাছে উপস্থিত হয়। হাযরামাওতবাসী লোকটি বলল, হে আল্লাহর রাসূল! এ ব্যক্তি আমার একটি পৈতৃক ভূমি জোর করে দখল করে। কিনদী বলে উঠল না, এতো আমারই সম্পত্তি এবং আমারই দখলে আছে। এতে আমি চাষাবাদ করি, এতে কারোর কোন অধিকার নেই। তখন রাসূলুল্লাহ্‌ (ﷺ) হাযরামাওতবাসীকে বললেনঃ তোমার কোন সাক্ষী আছে? সে উত্তর দিল, না। রাসূলুল্লাহ্‌ (ﷺ) বললেনঃ তা হলে এ বিষয়ে বিবাদী কসম করবে। হাযরামাওতবাসী বলল, হে আল্লাহর রাসূল! এতো অসৎ লোক, কসম করার বিষয়ে তার আদৌ পরোয়া নেই। আর সে কোন কিছুরই বাছ বিচার করে না। রাসূলুল্লাহ্‌ (ﷺ) বললেন, এছাড়া তার কাছ থেকে তোমার নেয়ার আর কোন পথ নেই।এরপর কিনদী শপথ করতে উদ্যোগ নিল। তখন রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেন, যদি সে (কিনদী) অন্যায়ভাবে সম্পদ আত্মসাৎ করার জন্য শপথ করে তবে সে অবশ্যই আল্লাহর কাছে এমন অবস্থায় উপস্থিত হবে যে, তিনি তাঁর মুখ ফিরিয়ে নিবেন।

ই.ফা. ২৫৭; ই.সে. ২৬৬

সহীহ মুসলিম হাদিস ২৫৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে হাজরামাওতের এক ব্যক্তি নিজের পৈতৃক ভূমি দখলের অভিযোগ নিয়ে রসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে আসে। অন্য ব্যক্তি দাবি করে, জমিটি তার দখলে এবং সে তাতে চাষ করে। নবীজি বাদীকে জিজ্ঞেস করেন, তার সাক্ষী আছে কি না। সে না বললে বলা হলো, বিবাদী কসম করবে। বাদী বলল, লোকটি অসৎ, কসম করতে ভয় পাবে না। তবুও নবীজি বললেন, তার কাছ থেকে তোমার নেয়ার পথ এটাই। এরপর সতর্ক করা হলো, যদি সে অন্যায়ভাবে সম্পদ আত্মসাৎ করতে কসম করে, তবে আল্লাহর কাছে এমন অবস্থায় যাবে যে তিনি তার থেকে মুখ ফিরিয়ে নিবেন। এই হাদিসে ভূমি বিরোধ, সাক্ষী, কসম এবং অন্যায় দখল—সব বিষয়েই সততার কঠিন শিক্ষা আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ভূমির দাবিতে সাক্ষী না থাকলে বিচার পদ্ধতিতে কসম আসতে পারে।
  • অসৎ ব্যক্তির কসমও আল্লাহর কাছে জবাবদিহি থেকে মুক্ত করে না।
  • অন্যায় দখলের জন্য শপথ করা ভয়াবহ পরিণামের কারণ হতে পারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন