১৬/৬৭. অধ্যায়ঃ
বিদায়ী ত্বওয়াফ বাধ্যতামূলক কিন্তু ঋতুবতী মহিলার ক্ষেত্রে তা পরিত্যাজ্য
সহিহ মুসলিম : ৩১১৩
সহিহ মুসলিমহাদিস নম্বর ৩১১৩
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، وَعُرْوَةَ، أَنَّ عَائِشَةَ، قَالَتْ حَاضَتْ صَفِيَّةُ بِنْتُ حُيَىٍّ بَعْدَ مَا أَفَاضَتْ - قَالَتْ عَائِشَةُ - فَذَكَرْتُ حِيضَتَهَا لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَحَابِسَتُنَا هِيَ " . قَالَتْ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّهَا قَدْ كَانَتْ أَفَاضَتْ وَطَافَتْ بِالْبَيْتِ ثُمَّ حَاضَتْ بَعْدَ الإِفَاضَةِ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " فَلْتَنْفِرْ" .
আবূ সালামাহ্ ও ‘উরওয়াহ্ (রহঃ) হতে বর্ণিতঃ
আয়েশা (রাঃ) বলেন, উম্মুল মুমিনীন সফিয়া বিনত হুয়াই (রাঃ) তওয়াফে ইফাজা করার পর হায়েজগ্রস্ত হয়ে পড়লেন। আয়েশা (রাঃ) আরও বলেন, আমি তাঁর হায়েজের কথা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট উল্লেখ করলাম। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ সে কি আমাদেরকে আটকিয়ে রাখবে? আয়েশা (রাঃ) বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! সে তওয়াফে ইফাজা করার পর হায়েজগ্রস্ত হয়েছে। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তাহলে সে রওনা হতে পারে।
ইসলামী ফাউন্ডেশনঃ ৩০৮৮, ইসলামীক সেন্টারঃ ৩০৮৫[২৮] এসব বর্ণনা থেকে জানা গেল যে, ত্বওয়াফে বিদা হায়য মহিলাদের জন্য মাফ । তবে তাদেরকে ত্বওয়াফে ইফাযাহ্ অবশ্যই করতে হবে । কেননা, এটা হল রুকন । আর ত্বওয়াফে ইফাযাহ্ না করে ঋতুবতী মহিলা দেশে রওনা হতে পারবে না । এ ত্বওয়াফ না করেই যদি দেশে চলে যায় তবে হাজ্জের ফাযীলাত থেকে বঞ্চিত থাকবে । আর উল্লেখ্য যে, ত্বওয়াফে ইফাযাকে ত্বওয়াফে যিয়ারাত বলা হয় ।
