১৬/৬৭. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৩১১২ - হায়েজে বিদায়ের ছাড়
বিদায়ী ত্বওয়াফ বাধ্যতামূলক কিন্তু ঋতুবতী মহিলার ক্ষেত্রে তা পরিত্যাজ্য
হায়েজ হলে বিদায়ী তাওয়াফ ছাড়ার দলিল
সহীহ মুসলিম : ৩১১২
সহীহ মুসলিমহাদিস নম্বর ৩১১২
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، أَخْبَرَنِي الْحَسَنُ، بْنُ مُسْلِمٍ عَنْ طَاوُسٍ، قَالَ كُنْتُ مَعَ ابْنِ عَبَّاسٍ إِذْ قَالَ زَيْدُ بْنُ ثَابِتٍ تُفْتِي أَنْ تَصْدُرَ الْحَائِضُ، قَبْلَ أَنْ يَكُونَ آخِرُ عَهْدِهَا بِالْبَيْتِ . فَقَالَ لَهُ ابْنُ عَبَّاسٍ إِمَّا لاَ فَسَلْ فُلاَنَةَ الأَنْصَارِيَّةَ هَلْ أَمَرَهَا بِذَلِكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ فَرَجَعَ زَيْدُ بْنُ ثَابِتٍ إِلَى ابْنِ عَبَّاسٍ يَضْحَكُ وَهُوَ يَقُولُ مَا أَرَاكَ إِلاَّ قَدْ صَدَقْتَ .
ত্বাউস (রহঃ) হতে বর্ণিতঃ
আমি ইবনু ‘আব্বাস (রাঃ)-এর সঙ্গে ছিলাম। যায়দ ইবনু সাবিত (রাঃ) ইবনু ‘আব্বাস (রাঃ)-কে বললেন, আপনি কি এ ফাতওয়া দিচ্ছেন যে, হায়যগ্রস্ত মহিলা বিদায়ী তাওয়াফ না করেই প্রস্থান করতে পারবে? ইবনু ‘আব্বাস (রাঃ) তাঁকে বললেন, যদি আপনি আশ্বস্ত না হতে পারেন, তবে অমুক আনসারী মহিলাকে জিজ্ঞেস করুন যে, রাসূলুল্লাহ (ﷺ) কি তাঁকে এরূপ নির্দেশ দিয়েছিলেন? ত্বাওস (রহঃ) বলেন, যায়দ ইবনু সাবিত (রাঃ) হাসতে হাসতে ইবনু ‘আব্বাস (রাঃ)-এর নিকট ফিরে এসে বললেন, আমি মনে করি আপনি সত্য কথাই বলেছেন।
ই.ফা. ৩০৮৭, ই.সে. ৩০৮৪
সহীহ মুসলিম হাদিস ৩১১২-এর সারসংক্ষেপ
এই হাদিসে ঋতুমতী নারীর বিদায়ী তাওয়াফ না করেই প্রস্থান করার বিষয়ে সাহাবীদের আলোচনার কথা এসেছে। যায়দ ইবন সাবিত (রাঃ) ইবন আব্বাস (রাঃ)-কে জিজ্ঞেস করেন, আপনি কি ফাতওয়া দিচ্ছেন যে হায়েজগ্রস্ত মহিলা বিদায়ী তাওয়াফ না করেই চলে যেতে পারবে? ইবন আব্বাস (রাঃ) তাঁকে বলেন, বিষয়টি নিশ্চিত হতে চাইলে সেই আনসারী মহিলাকে জিজ্ঞেস করুন, যাকে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) এ ধরনের নির্দেশ দিয়েছিলেন। পরে যায়দ (রাঃ) হাসতে হাসতে ফিরে এসে বলেন, তিনি মনে করেন ইবন আব্বাস (রাঃ) সত্য বলেছেন। এখানে মূল শিক্ষা হলো, হজ্জের মাসআলা শুধু মতের ভিত্তিতে নয়; রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর নির্দেশের ওপর দাঁড়িয়ে আছে। ঋতুমতী নারীর জন্য বিদায়ী তাওয়াফে ছাড় থাকার বিষয়টিও এভাবে প্রমাণিত হয়েছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- হায়েজগ্রস্ত নারী বিদায়ী তাওয়াফ ছাড়াই ফিরতে পারার দলিল আছে।
- সাহাবীরা মাসআলায় নিশ্চিত হওয়ার জন্য যাচাই করতেন।
- ইবন আব্বাস (রাঃ) রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর নির্দেশের ভিত্তিতে উত্তর দেন।
- দ্বীনি বিষয়ে দলিল জানা ও মানা গুরুত্বপূর্ণ।
