১৬/৬৯. অধ্যায়ঃ
কা’বাহ্ ঘর ভেঙ্গে পুনর্নির্মাণ
সহিহ মুসলিম : ৩১৩১
সহিহ মুসলিমহাদিস নম্বর ৩১৩১
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لَوْلاَ حَدَاثَةُ عَهْدِ قَوْمِكِ بِالْكُفْرِ لَنَقَضْتُ الْكَعْبَةَ وَلَجَعَلْتُهَا عَلَى أَسَاسِ إِبْرَاهِيمَ فَإِنَّ قُرَيْشًا حِينَ بَنَتِ الْبَيْتَ اسْتَقْصَرَتْ وَلَجَعَلْتُ لَهَا خَلْفًا " .
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেনঃ তোমার জাতির লোকদের কুফরি পরিত্যাগের যুগটি নিকটবর্তী না হলে আমি কা'বা ঘর ভেঙে তা ইব্রাহিম (আঃ)-এর ভিত্তির উপর পুনর্নির্মাণ করতাম। কারণ কুরাইশগণ কা'বা ঘর নির্মাণের সময় এর আয়তন ছোট করে দিয়েছে। আর তার পেছনে একটি দরজা স্থাপন করতাম।
ইসলামী ফাউন্ডেশনঃ ৩১০৬, ইসলামীক সেন্টারঃ ৩১০৩
