১৬/৬৯. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৩১৩৩ - ইব্রাহিমি ভিত ও রুকন স্পর্শের আলোচনা
কা‘বাহ্ ঘর ভেঙ্গে পুনর্নির্মাণ
ইব্রাহিমি ভিতের উপর কা’বা: রুকন স্পর্শের ইঙ্গিত
সহীহ মুসলিম : ৩১৩৩
সহীহ মুসলিমহাদিস নম্বর ৩১৩৩
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ، اللَّهِ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ، أَخْبَرَ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ ﷺ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ «أَلَمْ تَرَىْ أَنَّ قَوْمَكِ حِينَ بَنَوُا الْكَعْبَةَ اقْتَصَرُوا عَنْ قَوَاعِدِ إِبْرَاهِيمَ» . قَالَتْ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَفَلاَ تَرُدُّهَا عَلَى قَوَاعِدِ إِبْرَاهِيمَ . فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ «لَوْلاَ حِدْثَانُ قَوْمِكِ بِالْكُفْرِ لَفَعَلْتُ» . فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ لَئِنْ كَانَتْ عَائِشَةُ سَمِعَتْ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ ﷺ مَا أُرَى رَسُولَ اللَّهِ ﷺ تَرَكَ اسْتِلاَمَ الرُّكْنَيْنِ اللَّذَيْنِ يَلِيَانِ الْحِجْرَ إِلاَّ أَنَّ الْبَيْتَ لَمْ يُتَمَّمْ عَلَى قَوَاعِدِ إِبْرَاهِيمَ .
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তুমি কি দেখনি যে, তোমার গোত্রের লোকেরা কা’বাহ্ ঘর নির্মাণের সময় তা ইব্রাহীম (আঃ)-এর ভিত্গুলোর চেয়ে ছোট করে দেয়? ‘আয়িশা (রাঃ) বলেন, আমি বললাম, হে আল্লাহ্র রাসূল! আপনি কি তা ইব্রাহীম (আঃ)-এর ভিতের উপর পুনর্নির্মাণ করতে চান? রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ তোমাদের কওমের কুফরী পরিত্যাগের যুগটি যদি নিকটতর না হতো। (তবে তাই করতাম)। ‘আবদুল্লাহ ইবনু ‘উমর (রাঃ) বলেন, যদিও বা ‘আয়িশা (রাঃ) তা রাসূলুল্লাহ (ﷺ)-এর মুখে শুনে থাকবেন। কিন্তু হিজরের (হাতীমের) নিকটবর্তী উভয় রুকনের স্পর্শ ত্যাগ করতে দেখিনি। তবে বায়তুল্লাহ ইব্রাহীম (আঃ)–এর গোটা ভিতের উপর পুনর্নির্মিত হয়নি।
ই.ফা. ৩১০৮, ই.সে.৩১০৫
সহীহ মুসলিম হাদিস ৩১৩৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে আয়েশা (রাঃ)-এর মাধ্যমে কা’বার ইব্রাহিমি ভিত্তি সম্পর্কে নবী صلى الله عليه وسلم-এর কথা এসেছে। তিনি বলেন, কুরাইশরা কা’বা বানানোর সময় ইব্রাহিম (আঃ)-এর ভিতগুলোর চেয়ে ছোট করে দেয়। আয়েশা (রাঃ) জিজ্ঞেস করেন, তিনি কি তা ইব্রাহিম (আঃ)-এর ভিতের উপর ফিরিয়ে দিতে চান? নবী صلى الله عليه وسلم বলেন, তাঁর কওম সদ্য কুফরি ত্যাগ না করলে তিনি তা করতেন। এরপর আবদুল্লাহ ইবন উমর (রাঃ) হাজরের নিকটবর্তী দুই রুকন স্পর্শ না করার বিষয়টি এই কারণের সঙ্গে যুক্ত করে বুঝিয়েছেন যে বায়তুল্লাহ পুরো ইব্রাহিমি ভিত্তির উপর পূর্ণ হয়নি। এখানে কা’বার ভিত্তি, রুকন স্পর্শ এবং মানুষের অবস্থা বিবেচনার শিক্ষা একসঙ্গে এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কুরাইশরা কা’বা ইব্রাহিম (আঃ)-এর পূর্ণ ভিতের উপর গড়েনি।
- নবী صلى الله عليه وسلم মানুষের নতুন অবস্থার কারণে পুনর্নির্মাণ করেননি।
- ইবন উমর (রাঃ) রুকন স্পর্শের বিষয়টি কা’বার ভিতের সঙ্গে মিলিয়ে বুঝেছেন।
- হাদিস বুঝতে সাহাবিদের ব্যাখ্যাও গুরুত্বপূর্ণ সূত্র দেয়।
