১৯/৬. অধ্যায়ঃ
বায়িন ত্বলাক্বপ্রাপ্ত[৬১] স্ত্রীর জন্য খোরপোষ নেই
সহিহ মুসলিম : ৩৬০২
সহিহ মুসলিমহাদিস নম্বর ৩৬০২
وَحَدَّثَنَاهُ مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ جَبَلَةَ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ، حَدَّثَنَا عَمَّارُ بْنُ رُزَيْقٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ كُنْتُ مَعَ الأَسْوَدِ بْنِ يَزِيدَ جَالِسًا فِي الْمَسْجِدِ الأَعْظَمِ وَمَعَنَا الشَّعْبِيُّ فَحَدَّثَ الشَّعْبِيُّ بِحَدِيثِ فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمْ يَجْعَلْ لَهَا سُكْنَى وَلاَ نَفَقَةً ثُمَّ أَخَذَ الأَسْوَدُ كَفًّا مِنْ حَصًى فَحَصَبَهُ بِهِ . فَقَالَ وَيْلَكَ تُحَدِّثُ بِمِثْلِ هَذَا قَالَ عُمَرُ لاَ نَتْرُكُ كِتَابَ اللَّهِ وَسُنَّةَ نَبِيِّنَا صلى الله عليه وسلم لِقَوْلِ امْرَأَةٍ لاَ نَدْرِي لَعَلَّهَا حَفِظَتْ أَوْ نَسِيَتْ لَهَا السُّكْنَى وَالنَّفَقَةُ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ { لاَ تُخْرِجُوهُنَّ مِنْ بُيُوتِهِنَّ وَلاَ يَخْرُجْنَ إِلاَّ أَنْ يَأْتِينَ بِفَاحِشَةٍ مُبَيِّنَةٍ}
আবূ ইসহাক্ব (রহঃ) হতে বর্ণিতঃ
আমি আসওয়াদ ইবন ইয়াজিদ-এর সঙ্গে সেখানকার বড় মসজিদে বসা ছিলাম। শা’বীও আমাদের সঙ্গে ছিলেন। তিনি ফাতিমা বিনতু কায়স (রাঃ) বর্ণিত হাদিস প্রসঙ্গে বলেন যে, রাসূলুল্লাহ (ﷺ) তার জন্য বাসস্থান ও খোরাক দেননি। তখন আসওয়াদ তার হাতে এক মুঠো কংকর নিয়ে শা’বীর দিকে নিক্ষেপ করলেন। এরপর বললেন, সর্বনাশ! তুমি এমন ধরনের হাদিস বর্ণনা করছ? (অথচ) উমর (রাঃ) বলেছেন, আমরা আল্লাহর কিতাব এবং আমাদের নবী (ﷺ)-এর সুন্নাত এমন একজন মহিলার উক্তির কারণে ছেড়ে দিতে পারি না। আমরা জানি না, সে স্মরণ রাখতে পেরেছে অথবা ভুলে গেছে যে তার জন্য বাসস্থান ও খোরাক আছে। আল্লাহ তাআলা বলেছেন, “তোমরা তাদেরকে তাদের বাসগৃহ থেকে বহিষ্কার করে দিয়ো না এবং তারাও যেন ঘর থেকে বের না হয়। তবে তারা স্পষ্ট কোনো অশ্লীলতায় লিপ্ত হলে ভিন্ন কথা”—(সূরা আত তালাক ৬৫:১)।
ইসলামী ফাউন্ডেশনঃ ৩৫৭২, ইসলামীক সেন্টারঃ ৩৫৭২
