২৯/৩. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৪২৫৩ - হত্যার বদলায় ন্যায়বিচার

পাথর ও অন্যান্য ধারালো কর্তনকারী ও ভারী জিনিস দ্বারা হত্যা করার দায়ে ‘কিসাস’ আরোপিত হবে এবং মহিলা কর্তৃক পুরুষকে হত্যার দায়েও কিসাস আরোপিত হবে

গহনার জন্য হত্যা ও কিসাসের বিচার

সহীহ মুসলিমহাদিস নম্বর ৪২৫৩

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، - وَاللَّفْظُ لاِبْنِ الْمُثَنَّى - قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ هِشَامِ بْنِ زَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ يَهُودِيًّا، قَتَلَ جَارِيَةً عَلَى أَوْضَاحٍ لَهَا فَقَتَلَهَا بِحَجَرٍ - قَالَ - فَجِيءَ بِهَا إِلَى النَّبِيِّ ﷺ وَبِهَا رَمَقٌ فَقَالَ لَهَا «أَقَتَلَكِ فُلاَنٌ» . فَأَشَارَتْ بِرَأْسِهَا أَنْ لاَ ثُمَّ قَالَ لَهَا الثَّانِيَةَ فَأَشَارَتْ بِرَأْسِهَا أَنْ لاَ ثُمَّ سَأَلَهَا الثَّالِثَةَ فَقَالَتْ نَعَمْ . وَأَشَارَتْ بِرَأْسِهَا فَقَتَلَهُ رَسُولُ اللَّهِ ﷺ بَيْنَ حَجَرَيْنِ .

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

একদা এক ইয়াহূদী একটি মেয়েকে কয়েকটি রূপার টুকরার জন্য পাথর দ্বারা হত্যা করল। বর্ণনাকারী বলেন, এরপর তাকে এমন অবস্থায় নবী (ﷺ)-এর নিকট আনা হল যে, তখনও তার জীবন অবশিষ্ট ছিল। তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন, তোমাকে কি অমুক ব্যক্তি মেরেছে? সে তখন মাথা নেড়ে উত্তর দিল, না। এরপর তিনি তাকে দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, তখনও সে মাথা নেড়ে উত্তর দিল, না। আবার তিনি তাকে তৃতীয়বার জিজ্ঞেস করলেন, তখন সে বলল, হ্যাঁ এবং মাথা নেড়ে ইঙ্গিত করল। রাসূলুল্লাহ্‌ (ﷺ) (ইয়াহূদীকে ডেকে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার কথা স্বীকার করল) তখন তাকে তিনি দু’টি পাথরের মাঝে চাপা দিয়ে হত্যা করলেন।

ই.ফা. ৪২১৪, ই.সে. ৪২১৪

সহীহ মুসলিম হাদিস ৪২৫৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক ইহুদি ব্যক্তির ঘটনা এসেছে, যে কয়েকটি রুপার টুকরার জন্য একটি মেয়েকে পাথর দিয়ে হত্যা করেছিল। মেয়েটিকে নবী (صلى الله عليه وسلم)-এর কাছে আনা হয়, তখনও তার জীবন ছিল। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাকে জিজ্ঞেস করেন, অমুক ব্যক্তি কি তোমাকে মেরেছে? প্রথমে সে মাথা নেড়ে না জানায়। দ্বিতীয়বারও না বলে। তৃতীয়বার জিজ্ঞেস করলে সে হ্যাঁ বলে এবং মাথা নেড়ে ইশারা করে। এরপর হত্যাকারী স্বীকার করলে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাকে দুই পাথরের মাঝে হত্যা করেন। এই হাদিসে কিসাস, সাক্ষ্য, ভুক্তভোগীর ইশারা এবং অপরাধীর স্বীকারোক্তির বিষয় একসাথে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হত্যার মতো অপরাধে বিচার ও কিসাসের কথা এসেছে।
  • মুমূর্ষু অবস্থায় ভুক্তভোগীর ইশারাও বর্ণনায় গুরুত্ব পেয়েছে।
  • অপরাধী স্বীকার করার পর শাস্তির কথা উল্লেখ হয়েছে।
  • লোভ মানুষকে গুরুতর অপরাধে নিয়ে যেতে পারে—এ ঘটনা তা দেখায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন