৩৩/১৬. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৪৪৭৩ - ফাদাক দাবির পর মীমাংসার শিক্ষা
নাবী (ﷺ)-এর বানী- আমরা (নাবীগন) কাউকে উত্তরাধিকারী রেখে যাই না, আমরা যা কিছু রেখে যাই সবই সদাকাহ (বাইতুল মাল)
ফাদাক দাবির পর সাহাবীদের মীমাংসার শিক্ষা
সহীহ মুসলিম : ৪৪৭৩
সহীহ মুসলিমহাদিস নম্বর ৪৪৭৩
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَ مُحَمَّدُ بْنُ رَافِعٍ وَعَبْدُ بْنُ حُمَيْدٍ قَالَ ابْنُ رَافِعٍ حَدَّثَنَا وَقَالَ الآخَرَانِ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّﷺ وَهُمَا حِينَئِذٍ يَطْلُبَانِ أَرْضَهُ مِنْ فَدَكٍ وَسَهْمَهُ مِنْ خَيْبَرَ . فَقَالَ لَهُمَا أَبُو بَكْرٍ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ .وَسَاقَ الْحَدِيثَ بِمِثْلِ مَعْنَى حَدِيثِ عُقَيْلٍ عَنِ الزُّهْرِيِّ غَيْرَ أَنَّهُ قَالَ ثُمَّ قَامَ عَلِيٌّ فَعَظَّمَ مِنْ حَقِّ أَبِي بَكْرٍ وَذَكَرَ فَضِيلَتَهُ وَسَابِقَتَهُ ثُمَّ مَضَى إِلَى أَبِي بَكْرٍ فَبَايَعَهُ فَأَقْبَلَ النَّاسُ إِلَى عَلِيٍّ فَقَالُوا أَصَبْتَ وَأَحْسَنْتَ . فَكَانَ النَّاسُ قَرِيبًا إِلَى عَلِيٍّ حِينَ قَارَبَ الأَمْرَ الْمَعْرُوفَ .
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
ফাতিমা (রাঃ) এবং ‘আব্বাস (রাঃ) উভয়েই আবূ বাকর (রাঃ)-এর নিকট আগমন করলেন, তখন তাঁরা উভয়ে ফেদাকের ভূমি ও খাইবারের প্রাপ্য অংশ দাবি করলেন। তখন আবূ বাকর (রাঃ) উভয়কেই বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি... এরপর যুহরী (রহঃ) হতে ‘উকায়ল কর্তৃক বর্ণিত হাদীসের মর্মার্থের অনুরূপ হাদীস বর্ণনা করলেন। কিন্তু তিনি তাছাড়া এতে বর্ণনা করলেন যে, এরপর ‘আলী (রাঃ) দাঁড়ালেন এবং আবূ বাকর (রাঃ) এর যোগ্যতা ও মর্যাদা বর্ণনা করলেন এবং তাঁর সর্বকাজে উল্লেখ করলেন।এরপর তিনি আবূ বাকর (রাঃ)-এর কাছে গেলেন এবং তাঁর অগ্রগামীরা বাই’আত গ্রহণ করলেন। তারপর জনগণ ‘আলী (রাঃ) এর নিকট এসে বললেন, আপনি ঠিকই করেছেন, আপনি ভালই করেছেন। যখন ‘আলী (রাঃ) কল্যাণকর ব্যবস্থার নিকটবর্তী হলেন, তখন লোকজনও তাঁর সংস্পর্শে আসতে লাগলো।
ই.ফা. ৪৪২৯, ই.সে. ৪৪৩১
সহীহ মুসলিম হাদিস ৪৪৭৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে ফাতিমা (রাঃ) ও আব্বাস (রাঃ)-এর ফাদাকের ভূমি এবং খাইবারের অংশ দাবি করার কথা এসেছে। আবু বকর (রাঃ) তাঁদের সামনে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর বক্তব্য উল্লেখ করেন। এরপর আগের হাদিসের অর্থের মতোই বর্ণনা এসেছে। এখানে বিশেষভাবে বলা হয়েছে, আলী (রাঃ) দাঁড়িয়ে আবু বকর (রাঃ)-এর যোগ্যতা, মর্যাদা ও অগ্রগামীতার কথা বলেন। তারপর তিনি আবু বকর (রাঃ)-এর কাছে গিয়ে বাইআত করেন। লোকেরা আলী (রাঃ)-কে বলে, আপনি ঠিক করেছেন, ভালো করেছেন। এই হাদিসে মীরাস ও সদাকার বিধানের সঙ্গে সঙ্গে সামাজিক মীমাংসার শিক্ষা স্পষ্ট। মতের পার্থক্য বা মনঃক্ষুণ্ণতা থাকলেও সত্য জানা গেলে কল্যাণের দিকে ফিরে আসা উচিত। এখানে সাহাবীদের মধ্যে সম্মান, কথা বলা, স্বীকার করা এবং ঐক্যের পথে ফিরে আসার সুন্দর ছবি পাওয়া যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- বিরোধ হলে দলিল ও আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা উচিত।
- আলী (রাঃ) আবু বকর (রাঃ)-এর মর্যাদা প্রকাশ্যে স্বীকার করেছেন।
- সত্য পরিষ্কার হলে কল্যাণের পথে ফিরে আসা প্রশংসনীয়।
- সামাজিক ঐক্য রক্ষায় নরম কথা ও সম্মান গুরুত্বপূর্ণ।
