৪০/৭. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৫৫৬১ - প্রয়োজনের জন্য বের হওয়ার অনুমতি

প্রাকৃতিক প্রয়োজন পূরণের জন্যে মহিলাদের ঘরের বাইরে যাওয়ার বৈধতা

পর্দার পর প্রয়োজনের জন্য বের হওয়ার অনুমতি

সহীহ মুসলিমহাদিস নম্বর ৫৫৬১

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ خَرَجَتْ سَوْدَةُ بَعْدَ مَا ضُرِبَ عَلَيْهَا الْحِجَابُ لِتَقْضِيَ حَاجَتَهَا وَكَانَتِ امْرَأَةً جَسِيمَةً تَفْرَعُ النِّسَاءَ جِسْمًا لاَ تَخْفَى عَلَى مَنْ يَعْرِفُهَا فَرَآهَا عُمَرُ بْنُ الْخَطَّابِ فَقَالَ يَا سَوْدَةُ وَاللَّهِ مَا تَخْفَيْنَ عَلَيْنَا فَانْظُرِي كَيْفَ تَخْرُجِينَ .قَالَتْ فَانْكَفَأَتْ رَاجِعَةً وَرَسُولُ اللَّهِ ﷺ فِي بَيْتِي وَإِنَّهُ لَيَتَعَشَّى وَفِي يَدِهِ عَرْقٌ فَدَخَلَتْ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي خَرَجْتُ فَقَالَ لِي عُمَرُ كَذَا وَكَذَا . قَالَتْ فَأُوحِيَ إِلَيْهِ ثُمَّ رُفِعَ عَنْهُ وَإِنَّ الْعَرْقَ فِي يَدِهِ مَا وَضَعَهُ فَقَالَ " إِنَّهُ قَدْ أُذِنَ لَكُنَّ أَنْ تَخْرُجْنَ لِحَاجَتِكُنَّ " .وَفِي رِوَايَةِ أَبِي بَكْرٍ يَفْرَعُ النِّسَاءَ جِسْمُهَا . زَادَ أَبُو بَكْرٍ فِي حَدِيثِهِ فَقَالَ هِشَامٌ يَعْنِي الْبَرَازَ .

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

পর্দার বিধান আমাদের উপরে আসার পর সাওদাহ্‌ (রাঃ) তাঁর প্রাকৃতিক প্রয়োজনে বের হলেন, তিনি ছিলেন স্বাস্থ্যবতী, দেহাকৃতিতে তিনি মহিলাদের উপরে থাকতেন; যারা তাঁকে চিনতো, তাদের নিকট নিজেকে আড়াল করতে পারতেন না। তখন উমর ইবনুল খাত্তাব (রাঃ) তাঁকে দেখতে পেয়ে বললেন, হে সাওদাহ্‌! আল্লাহ্‌র কসম! তুমি আমাদের নিকট আড়াল করতে পারবে না। চিন্তা করে দেখো, কিভাবে তুমি বের হচ্ছো? আয়িশাহ্‌ (রাঃ) বলেন, এ কথা শুনে তিনি ফিরে আসলেন।সে সময় রাসূলুল্লাহ্‌ (ﷺ) আমার ঘরে ছিলেন এবং রাতে আহার করছিলেন। তাঁর হাতে সে সময় গোশ্‌তের টুকরো একটি হাড় ছিল। সাওদাহ্‌ (রাঃ) (প্রবেশ করে বললেন,) হে আল্লাহ্‌র রাসূল! আমি বের হয়েছিলাম, উমর আমাকে এ এ কথা বলেছে। আয়িশাহ্‌ (রাঃ) বলেন, সে সময় আল্লাহ্‌ তা’আলা তাঁর প্রতি ওহী অবতীর্ণ করেন। অতঃপর তাঁর উপর হতে (ওহীর) অবস্থা উঠিয়ে নেয়া হয় এবং হাড়টি তখনও তাঁর হাতেই ছিল, তা তিনি রেখে দেননি। তখন তিনি বললেন, তোমাদের দরকারে বের হওয়ার অনুমতি প্রদান করা হয়েছে (এ বর্ণনা আবূ কুরায়ব-এর)।আবূ বাক্‌র (রহঃ) বর্ণিত বর্ণনায় রয়েছে-“তাঁর দেহাকৃতি নারীদের ঊর্ধ্বে থাকত”। আবূ বাক্‌র (রহঃ) তাঁর বর্ণিত হাদীসে বেশি বর্ণনা করেছেন যে, বর্ণনাকারী হিশাম (রহঃ) বলেছেন, الْبَرَازَ অর্থাৎ-পায়খানার প্রয়োজনে।

ই.ফা. ৫৪৮২, ই.সে. ৫৫০৫

সহীহ মুসলিম হাদিস ৫৫৬১-এর সারসংক্ষেপ

এই হাদিসে সাওদা (রাঃ)-এর ঘটনা এসেছে। পর্দার বিধান আসার পর তিনি প্রাকৃতিক প্রয়োজনের জন্য বের হন। উমর (রাঃ) তাঁকে দেখে বলেন, তিনি আড়াল হতে পারছেন না; কীভাবে বের হচ্ছেন তা ভাবতে বলেন। সাওদা (রাঃ) ফিরে এসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে বিষয়টি জানান। তখন ওহী অবতীর্ণ হয়। এরপর নবী (صلى الله عليه وسلم) বলেন, তোমাদের প্রয়োজনের জন্য বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এই হাদিসে পর্দার বিধান, নারীদের প্রয়োজন এবং অনুমতির বিষয় একসাথে এসেছে। মূল শিক্ষা হলো, পর্দা মানার পাশাপাশি বাস্তব প্রয়োজনের জন্য বের হওয়ার অনুমতি ছিল। তবে ব্যাখ্যা অবশ্যই হাদিসে উল্লেখিত ঘটনার মধ্যেই সীমিত রাখা উচিত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • পর্দার বিধানের পরও প্রয়োজনের জন্য বের হওয়ার অনুমতি এসেছে।
  • সাওদা (রাঃ)-এর ঘটনাটি এ বিধানের সাথে যুক্ত।
  • নারীদের বাস্তব প্রয়োজনকে হাদিসে বিবেচনা করা হয়েছে।
  • ওহী অবতীর্ণ হওয়ার পর নবী (صلى الله عليه وسلم) স্পষ্ট নির্দেশ দেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন