৪৫/৪২. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৬৩০৬ - সালমান, সুহায়ব ও বিলালের মর্যাদা
সালমান (রাঃ), সুহায়ব (রাঃ) ও বিলাল (রাঃ)এর ফযিলত।
সালমান, সুহায়ব ও বিলাল রাঃ-এর সম্মান রক্ষার শিক্ষা
সহীহ মুসলিম : ৬৩০৬
সহীহ মুসলিমহাদিস নম্বর ৬৩০৬
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا بَهْزٌ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ مُعَاوِيَةَ، بْنِ قُرَّةَ عَنْ عَائِذِ بْنِ عَمْرٍو، أَنَّ أَبَا سُفْيَانَ، أَتَى عَلَى سَلْمَانَ وَصُهَيْبٍ وَبِلاَلٍ فِي نَفَرٍ فَقَالُوا وَاللَّهِ مَا أَخَذَتْ سُيُوفُ اللَّهِ مِنْ عُنُقِ عَدُوِّ اللَّهِ مَأْخَذَهَا . قَالَ فَقَالَ أَبُو بَكْرٍ أَتَقُولُونَ هَذَا لِشَيْخِ قُرَيْشٍ وَسَيِّدِهِمْ فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَخْبَرَهُ فَقَالَ " يَا أَبَا بَكْرٍ لَعَلَّكَ أَغْضَبْتَهُمْ لَئِنْ كُنْتَ أَغْضَبْتَهُمْ لَقَدْ أَغْضَبْتَ رَبَّكَ " . فَأَتَاهُمْ أَبُو بَكْرٍ فَقَالَ يَا إِخْوَتَاهْ أَغْضَبْتُكُمْ قَالُوا لاَ يَغْفِرُ اللَّهُ لَكَ يَا أُخَىَّ .
আয়িয ইবনু আমর (রাঃ) হতে বর্ণিতঃ
আবূ সুফইয়ান (রাঃ) একদল লোকের সঙ্গে সালমান ফারসী (রাঃ), সুহায়ব (রাঃ) ও বিলাল (রাঃ) এর নিকট আসলেন। তখন তাঁরা বললেন, আল্লাহর তলোয়ারসমূহ আল্লাহর শত্রুদের ঘাড়ে ঠিকসময়ে তার লক্ষ্যস্থলে এসে পড়েনি। রাবী বলেন, আবূ বাকর (রাঃ) বললেন, তোমরা কি একজন বয়োবৃদ্ধ কুরায়শ নেতাকে এরূপ কথা বলছ?তারপর তিনি রাসূলুল্লাহ্ (ﷺ) এর নিকট এসে তাঁকে ব্যাপারটি জানালেন। তখন তিনি (ﷺ) বললেনঃহে আবূ বাকর! তুমি মনে হয় তাঁদের অসন্তুষ্ট করেছো। তুমি যদি তাঁদের অসন্তুষ্ট করে থাক তবে তুমি তোমার প্রতি পালককেই অসন্তুষ্ট করলে। তারপর আবূ বাকর (রাঃ) তাঁদের নিকট এসে বললেন, হে আমার ভাইয়েরা! আমি তোমাদের অসন্তুষ্ট করেছি, তাই না? তাঁরা বললেন না হে আমার ভাই! আল্লাহ আপনাকে মাফ করুন।
ই.ফা.৬১৮৬, ই.সে. ৬২৩০
সহীহ মুসলিম হাদিস ৬৩০৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবু সুফিয়ান (রাঃ) একদল লোকের সঙ্গে সালমান (রাঃ), সুহায়ব (রাঃ) ও বিলাল (রাঃ)-এর কাছে আসেন। তাঁরা আল্লাহর শত্রুদের ব্যাপারে শক্ত কথা বলেন। আবু বকর (রাঃ) মনে করেন, একজন বয়োজ্যেষ্ঠ কুরাইশ নেতার সামনে এমন কথা বলা ঠিক হয়নি। তিনি বিষয়টি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে জানালে নবীজি (صلى الله عليه وسلم) বলেন, হে আবু বকর! হয়তো তুমি তাঁদের অসন্তুষ্ট করেছ। যদি তাঁদের অসন্তুষ্ট করে থাক, তবে তুমি তোমার রবকে অসন্তুষ্ট করেছ। এরপর আবু বকর (রাঃ) তাঁদের কাছে গিয়ে জানতে চান তিনি তাঁদের কষ্ট দিয়েছেন কি না। তাঁরা বলেন, না, আল্লাহ আপনাকে ক্ষমা করুন।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সাহাবীদের সম্মান রক্ষায় নবীজি (صلى الله عليه وسلم) খুব সতর্ক ছিলেন।
- সালমান, সুহায়ব ও বিলাল (রাঃ)-এর মতো মুমিনদের কষ্ট দেওয়া ভয়ংকর বিষয় হতে পারে।
- ভুলের আশঙ্কা হলে ক্ষমা চেয়ে সম্পর্ক ঠিক করা উচিত।
- বড় মর্যাদার মানুষও বিনয়ী হয়ে অন্যের কাছে ক্ষমা চাইতে পারেন।
