৪/৩৪. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৯০৮ - নবীজির যুহর সালাত

যুহ্‌র ও ‘আস্‌র-এর সলাতের কিরাআত

নবীজির যুহর সালাত ও প্রথম রাকাতের কিরাআত

সহীহ মুসলিমহাদিস নম্বর ৯০৮

وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، عَنْ رَبِيعَةَ، قَالَ حَدَّثَنِي قَزْعَةُ، قَالَ أَتَيْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ وَهُوَ مَكْثُورٌ عَلَيْهِ فَلَمَّا تَفَرَّقَ النَّاسُ عَنْهُ قُلْتُ إِنِّي لاَ أَسْأَلُكَ عَمَّا يَسْأَلُكَ هَؤُلاَءِ عَنْهُ - قُلْتُ - أَسْأَلُكَ عَنْ صَلاَةِ رَسُولِ اللَّهِ ﷺ . فَقَالَ مَا لَكَ فِي ذَاكَ مِنْ خَيْرٍ .فَأَعَادَهَا عَلَيْهِ فَقَالَ كَانَتْ صَلاَةُ الظُّهْرِ تُقَامُ فَيَنْطَلِقُ أَحَدُنَا إِلَى الْبَقِيعِ فَيَقْضِي حَاجَتَهُ ثُمَّ يَأْتِي أَهْلَهُ فَيَتَوَضَّأُ ثُمَّ يَرْجِعُ إِلَى الْمَسْجِدِ وَرَسُولُ اللَّهِ ﷺ فِي الرَّكْعَةِ الأُولَى .

কায’আহ্‌ (রহঃ) হতে বর্ণিতঃ

আমি আবূ সা’ঈদ আল খুদরীর কাছে আসলাম, এ সময় তাঁর কাছে অনেক লোক উপস্থিত ছিল। তাঁরা তাঁর কাছ থেকে চলে গেলে আমি তাঁকে বললাম, তাঁরা আপনার কাছে যা জিজ্ঞেস করেছে আমি তা জিজ্ঞেস করব না। আমি বললাম, আমি আপনার কাছে রাসূলুল্লাহ (ﷺ) -এর সালাত সম্পর্কে জিজ্ঞেস করব। আবূ সা’ঈদ (রাঃ) বললেন, এটা জানার মধ্যে তোমার কোন কল্যাণ নেই। (কেননা, তুমি তাঁর মতো সালাত পড়তে সক্ষম হবে না)। তিনি পুনর্বার তাই জানতে চাইলেন। তখন আবূ সা’ঈদ (রাঃ) বললেন, যুহরের সালাত শুরু হয়ে যাওয়ার পর আমাদের কোন ব্যক্তি বাকী’ নামক স্থানে যেত। সে নিজের প্রয়োজন সেরে নিজ বাড়িতে এসে ওজু করে পুনরায় মসজিদে যেত। রাসূলুল্লাহ (ﷺ) তখনো প্রথম রাক’আতেই থাকতেন।

ই. ফা. ৯০৩, ই. সে. ৯১৫

সহীহ মুসলিম হাদিস ৯০৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবু সাঈদ আল খুদরি (রাঃ)-এর মাধ্যমে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সালাতের একটি দিক জানা যায়। প্রশ্নকারী নবীজির সালাত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তাঁর মতো সালাত আদায় করা সহজ নয়। এরপর তিনি যুহরের সালাতের উদাহরণ দেন। যুহরের সালাত শুরু হলে একজন ব্যক্তি বাকি নামক স্থানে গিয়ে প্রয়োজন সেরে, বাড়িতে গিয়ে ওজু করে আবার মসজিদে ফিরে আসত। তখনও রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) প্রথম রাকাতে থাকতেন। এই বর্ণনা নবীজির যুহর সালাত, দীর্ঘ কিরাআত এবং সালাতের শান্ত ভাবকে সামনে আনে। হাদিসটি আমাদের শেখায়, সালাত শুধু দ্রুত শেষ করার বিষয় নয়; বরং তা মনোযোগ, তিলাওয়াত এবং ধীরতার সঙ্গে আদায় করার ইবাদত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর সালাত ছিল ধীর ও মনোযোগপূর্ণ।
  • যুহরের প্রথম রাকাতে কখনো দীর্ঘ কিরাআত করা হয়েছে।
  • সাহাবীরা নবী صلى الله عليه وسلم-এর সালাত পদ্ধতি জানার আগ্রহ রাখতেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন