১২/২১. অধ্যায়ঃ
রুকূ' হতে মাথা উঠানোর সময় ইমাম কি বলবেন?
সুনানে নাসাঈ : ১০৫৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ১০৫৯
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ مَالِكٍ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، عَنْ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا افْتَتَحَ الصَّلَاةَ رَفَعَ يَدَيْهِ حَذْوَ مَنْكِبَيْهِ، وَإِذَا كَبَّرَ لِلرُّكُوعِ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ رَفَعَهُمَا كَذَلِكَ أَيْضًا، وَقَالَ: «سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ»، وَكَانَ لَا يَفْعَلُ ذَلِكَ فِي السُّجُودِ
ইবনে উমর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) যখন সালাত শুরু করতেন, তখন তাঁর দুই হাত কাঁধ পর্যন্ত উঠাতেন। আর যখন রুকুর জন্য তাকবির বলতেন এবং রুকু থেকে মাথা উঠাতেন, তখনও দুই হাত এভাবে উঠাতেন এবং বলতেন- “সামি‘আল্লাহু লিমান হামিদাহ, রব্বানা ওয়ালাকাল হাম্দ” (যে বান্দা আল্লাহর হাম্দ বা প্রশংসা করে আল্লাহ তার হাম্দ শ্রবণ করেন, হে আমাদের পালনকর্তা! প্রশংসা তোমারই জন্যে)। আর সিজদায় এভাবে করতেন না।
