১৩/৫১. অধ্যায়ঃ

আর এক প্রকার দরূদ

সুনানে নাসাঈহাদিস নম্বর ১২৮৭

أَخْبَرَنَا الْقَاسِمُ بْنُ زَكَرِيَّا بْنِ دِينَارٍ، مِنْ كِتَابِهِ، قَالَ: حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنْ زَائِدَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ قَالَ: قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، السَّلَامُ عَلَيْكَ قَدْ عَرَفْنَاهُ، فَكَيْفَ الصَّلَاةُ؟ قَالَ: " قُولُوا: اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ "، قَالَ ابْنُ أَبِي لَيْلَى: وَنَحْنُ نَقُولُ، وَعَلَيْنَا مَعَهُمْ، قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «حَدَّثَنَا بِهِ مِنْ كِتَابِهِ وَهَذَا خَطَأٌ»

কা’ব ইবন উজরা (রাঃ) হতে বর্ণিতঃ

আমরা বললাম, হে আল্লাহর রাসূল! আপনাকে সালাম কিভাবে পাঠাতে হয় তা তো আমরা জানি, কিন্তু (আপনার ওপর) দরুদ কিভাবে পড়ব? তিনি বললেন, তোমরা বল-“আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ, কামা সল্লাইতা আলা আলে ইবরাহিম, ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ, কামা বারাকতা আলা আলে ইবরাহিম, ইন্নাকা হামিদুম মাজিদ।”(হে আল্লাহ! মুহাম্মাদ (ﷺ)-এর ওপর এবং তাঁর বংশধরদের ওপর রহমত বর্ষণ কর, যেরূপ ইবরাহিম (আঃ) এবং তাঁর বংশধরদের ওপর রহমত বর্ষণ করেছ। নিশ্চয় তুমি প্রশংসিত ও সম্মানিত। হে আল্লাহ! মুহাম্মাদ (ﷺ)-এর ওপর এবং তাঁর বংশধরদের ওপর বরকত দান কর, যেরূপ ইবরাহিম (আঃ) এবং তাঁর বংশধরদের ওপর বরকত দান করেছ। নিশ্চয় তুমি প্রশংসিত ও সম্মানিত।)ইবনু আবু লাইলা (রহঃ) বলেন, আমরা বলে থাকি তাঁদের সাথে আমাদের ওপরেও (রহমত এবং বরকত বর্ষণ কর)। আবু আবদুর রহমান [নাসায়ী] (রহঃ) বলেন, আমার উস্তায কাসিম ইবনু যাকারিয়া উল্লিখিত হাদিস এ সানাদ সূত্রে রিওয়ায়াত করেছিলেন, কিন্তু এ সানাদটি ভুল।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন