১৩/৬৯. অধ্যায়ঃ
সালামের সময় দু' হাত রাখার স্থান
সুনানে নাসাঈ : ১৩১৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৩১৮
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، عَنْ مِسْعَرٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ ابْنِ الْقِبْطِيَّةِ، قَالَ: سَمِعْتُ جَابِرَ بْنَ سَمُرَةَ يَقُولُ: كُنَّا إِذَا صَلَّيْنَا خَلْفَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قُلْنَا: السَّلَامُ عَلَيْكُمْ، السَّلَامُ عَلَيْكُمْ ـ وَأَشَارَ مِسْعَرٌ بِيَدِهِ عَنْ يَمِينِهِ وَعَنْ شِمَالِهِ ـ فَقَالَ: «مَا بَالُ هَؤُلَاءِ الَّذِينَ يَرْمُونَ بِأَيْدِيهِمْ كَأَنَّهَا أَذْنَابُ الْخَيْلِ الشُّمُسِ، أَمَا يَكْفِي أَنْ يَضَعَ يَدَهُ عَلَى فَخِذِهِ، ثُمَّ يُسَلِّمُ عَلَى أَخِيهِ عَنْ يَمِينِهِ وَعَنْ شِمَالِهِ»
জাবির ইব্ন সামুরা (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা যখন নাবী (ﷺ)-এর পশ্চাতে সালাত আদায় করতাম তখন বলতাম “আসসালামু আলাইকুম", "আসসালামু আলাইকুম" হাদীসের অন্যতম রাবী মিসআর (রাঃ) তাঁর হাত দ্বারা ডান দিকে এবং বাম দিকে ইঙ্গিত করেছিলেন। নাবী (ﷺ) বললেন, তাঁদের কি হলো? তাঁরা এমনিভাবে হাত দ্বারা ইঙ্গিত করে যেন তা অস্থির ঘোড়ার লেজ। তোমাদের প্রত্যেকের জন্যে এটা কি যথেষ্ট নয় যে, সে উরুর উপর হাত রাখবে এবং ডানে ও বামে আপন ভাইয়ের প্রতি সালাম করবে।
