১৪/২৫. অধ্যায়ঃ
ইমামের খুত্ববায় জুমু'আর দিনে গোসল করার প্রতি উৎসাহ দেয়া
সুনানে নাসাঈ : ১৪০৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৪০৬
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ نَشِيطٍ، أَنَّهُ سَأَلَ ابْنَ شِهَابٍ، عَنِ الْغُسْلِ يَوْمَ الْجُمُعَةِ، فَقَالَ: «سُنَّةٌ»، وَقَدْ حَدَّثَنِي بِهِ سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَكَلَّمَ بِهَا عَلَى الْمِنْبَرِ»
ইবরাহীম ইব্ন নাশীত (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি ইবন শিহাব (রহঃ)-কে জুমার দিনের গোসল করা সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, 'তা হলো সুন্নাত'। তিনি আরও বলেন, আমার কাছে এ সম্পর্কে সালিম ইবন আবদুল্লাহ তাঁর পিতা (রাঃ) হতে বর্ণনা করেছেন যে, রসূলুল্লাহ (ﷺ) এ সম্পর্কে মিম্বরের উপরে আলোচনা করেছেন।
