২১/১৩. অধ্যায়ঃ
মৃত ব্যক্তির জন্য কান্নাকাটি করা
সুনানে নাসাঈ : ১৮৪৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৮৪৫
أَخْبَرَنَا عَمْرُو بْنُ يَزِيدَ، قَالَ: حَدَّثَنَا بَهْزُ بْنُ أَسَدٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ، أَنَّ أَبَاهُ قُتِلَ يَوْمَ أُحُدٍ قَالَ: فَجَعَلْتُ أَكْشِفُ عَنْ وَجْهِهِ وَأَبْكِي، وَالنَّاسُ يَنْهَوْنِي، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَنْهَانِي، وَجَعَلَتْ عَمَّتِي تَبْكِيهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَبْكِيهِ مَا زَالَتِ الْمَلَائِكَةُ تُظِلُّهُ بِأَجْنِحَتِهَا حَتَّى رَفَعْتُمُوهُ»
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
তাঁর পিতা উহুদের যুদ্ধে শহীদ হন, আমি তাঁর মুখমণ্ডল থেকে কাপড় সরিয়ে কাঁদছিলাম, আর লোকেরা আমাকে নিষেধ করছিল কিন্তু রাসূলুল্লাহ (ﷺ) আমাকে নিষেধ করেননি, আমার ফুফুও তাঁর জন্য কাঁদছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, “তুমি তাঁর জন্য কান্নাকাটি করো না, কারণ তোমরা তাঁকে উঠিয়ে নেয়া অবধি ফেরেশতাগণ তাঁকে তাঁদের ডানা দ্বারা ছায়া দিতে থাকবে।”
