২১/১৪. অধ্যায়ঃ
মৃতের জন্য ক্রন্দনের নিষেধাজ্ঞা
সুনানে নাসাঈ : ১৮৪৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৮৪৬
أَخْبَرَنَا عُتْبَةُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، قَالَ: قَرَأْتُ عَلَى مَالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جَابِرِ بْنِ عَتِيكٍ، أَنَّ عَتِيكَ بْنَ الْحَارِثِ، وَهُوَ جَدُّ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ أَبُو أُمِّهِ أَخْبَرَهُ، أَنَّ جَابِرَ بْنَ عَتِيكٍ أَخْبَرَهُ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَاءَ يَعُودُ عَبْدَ اللَّهِ بْنَ ثَابِتٍ فَوَجَدَهُ قَدْ غُلِبَ عَلَيْهِ، فَصَاحَ بِهِ، فَلَمْ يُجِبْهُ فَاسْتَرْجَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ: «قَدْ غُلِبْنَا عَلَيْكَ أَبَا الرَّبِيعِ»، فَصِحْنَ النِّسَاءُ وَبَكَيْنَ، فَجَعَلَ ابْنُ عَتِيكٍ يُسَكِّتُهُنَّ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دَعْهُنَّ فَإِذَا وَجَبَ فَلَا تَبْكِيَنَّ بَاكِيَةٌ»، قَالُوا: وَمَا الْوُجُوبُ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «الْمَوْتُ»، قَالَتِ ابْنَتُهُ: إِنْ كُنْتُ لَأَرْجُو أَنْ تَكُونَ شَهِيدًا قَدْ كُنْتَ قَضَيْتَ جِهَازَكَ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ قَدْ أَوْقَعَ أَجْرَهُ عَلَيْهِ عَلَى قَدْرِ نِيَّتِهِ، وَمَا تَعُدُّونَ الشَّهَادَةَ؟» قَالُوا: الْقَتْلُ فِي سَبِيلِ اللَّهِ عَزَّ وَجَلَّ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " الشَّهَادَةُ سَبْعٌ سِوَى الْقَتْلِ فِي سَبِيلِ اللَّهِ عَزَّ وَجَلَّ: الْمَطْعُونُ شَهِيدٌ، وَالْمَبْطُونُ شَهِيدٌ، وَالْغَرِيقُ شَهِيدٌ، وَصَاحِبُ الْهَدَمِ شَهِيدٌ، وَصَاحِبُ ذَاتِ الْجَنْبِ شَهِيدٌ، وَصَاحِبُ الْحَرَقِ شَهِيدٌ، وَالْمَرْأَةُ تَمُوتُ بِجُمْعٍ شَهِيدَةٌ "
জাবির ইব্ন আতীক (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) আবদুল্লাহ ইবনু সাবিত (রাঃ)-এর শুশ্রূষার জন্য গিয়ে তাঁর মৃত্যু আসন্ন দেখতে পেলেন। রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে উচ্চৈঃস্বরে ডেকেও তাঁর কোনো সাড়া শব্দ না পেয়ে "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন" পড়লেন এবং বললেন, হে আবু রবী'! আমাদের সম্মুখে তোমার উপর আল্লাহ তা'আলার হুকুম বিজয়ী হতে যাচ্ছে [তুমি মৃত্যুবরণ করেছ]। এ কথা শুনে কিছু মহিলা উচ্চৈঃস্বরে ক্রন্দন শুরু করে দিল। ইবনু আতীক (রাঃ) [জাবির] তাদের শান্ত করতে লাগলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তাদের ছেড়ে দাও। যখন ওয়াজিব (মৃত্যু) হয়ে যাবে তখন কোনো ক্রন্দনকারিণীই ক্রন্দন করবে না।সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! (الْوُجُوبُ ) "উজুব” শব্দের অর্থ কি? তিনি বললেন, “মৃত্যু”। তাঁর কন্যা বলল, আমি তো আশা করতাম যে, তিনি শহীদ হবেন। তিনি তো শাহাদাতের যাবতীয় পাথেয় সংগ্রহ করেই রেখেছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আল্লাহ তা'আলা তাঁর নিয়্যাত অনুযায়ী তাঁকে সাওয়াব দিয়ে দিয়েছেন। আচ্ছা, তোমরা শাহাদাত বলতে কি বুঝ? তাঁরা বললেন, আল্লাহর রাস্তায় নিহত হওয়াকে।রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আল্লাহর রাস্তায় নিহত হওয়া ছাড়াও আরো সাত প্রকারের শাহাদাত আছে:১. প্লেগ রোগে মৃত ব্যক্তি শহীদ,২. পেটের পীড়ায় মৃত ব্যক্তি শহীদ,৩. পানিতে ডুবে মৃত ব্যক্তি শহীদ,৪. প্রাচীর বা ঘর ভেঙে চাপা পড়ে মৃত ব্যক্তি শহীদ,৫. ডায়াবেটিস বা পার্শ্ব-ব্যথায় মৃত ব্যক্তি শহীদ,৬. অগ্নিদগ্ধ হয়ে মৃত ব্যক্তি শহীদ,৭. প্রসবকালে মৃত নারী শহীদ।
