২১/১৪. অধ্যায়ঃ

মৃতের জন্য ক্রন্দনের নিষেধাজ্ঞা

সুনানে নাসাঈহাদিস নম্বর ১৮৪৭

أَخْبَرَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، قَالَ: قَالَ مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، وَحَدَّثَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ قَالَتْ: لَمَّا أَتَى نَعْيُ زَيْدِ بْنِ حَارِثَةَ، وَجَعْفَرِ بْنِ أَبِي طَالِبٍ، وَعَبْدِ اللَّهِ بْنِ رَوَاحَةَ جَلَسَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعْرَفُ فِيهِ الْحُزْنُ وَأَنَا أَنْظُرُ مِنْ صِئْرِ الْبَابِ، فَجَاءَهُ رَجُلٌ فَقَالَ: إِنَّ نِسَاءَ جَعْفَرٍ يَبْكِينَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «انْطَلِقْ فَانْهَهُنَّ» فَانْطَلَقَ ثُمَّ جَاءَ فَقَالَ: قَدْ نَهَيْتُهُنَّ فَأَبَيْنَ أَنْ يَنْتَهِينَ، فَقَالَ: «انْطَلِقْ فَانْهَهُنَّ»، فَانْطَلَقَ ثُمَّ جَاءَ، فَقَالَ: قَدْ نَهَيْتُهُنَّ فَأَبَيْنَ أَنْ يَنْتَهِينَ، قَالَ: «فَانْطَلِقْ فَاحْثُ فِي أَفْوَاهِهِنَّ التُّرَابَ»، فَقَالَتْ عَائِشَةُ: فَقُلْتُ: أَرْغَمَ اللَّهُ أَنْفَ الْأَبْعَدِ، إِنَّكَ وَاللَّهِ مَا تَرَكْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمَا أَنْتَ بِفَاعِلٍ

আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ

যখন যায়দ ইবন হারিসা, জা‘ফার ইবন আবু তালিব এবং আবদুল্লাহ ইবন রওয়াহা (রাঃ)-এর শাহাদাত প্রাপ্তির সংবাদ এসে পৌঁছলো, রাসূলুল্লাহ (ﷺ) [মসজিদে] বসে পড়লেন এবং তাঁর মুখমণ্ডলে বিষণ্ণতার ছাপ ফুটে উঠল, আমি দরজার ফাঁকা দিয়ে তাঁকে দেখছিলাম। এক ব্যক্তি এসে বলল, জা‘ফার (রাঃ)-এর পরিবারবর্গ কান্না করছে। তিনি (ﷺ) বললেন, তুমি গিয়ে তাদের নিষেধ কর। সে চলে গেল এবং ফিরে এসে বললো, আমি তাদের নিষেধ করেছিলাম কিন্তু তারা কান্না করছেই। তিনি (ﷺ) বললেন, তুমি গিয়ে তাদের নিষেধ কর। সে পুনরায় গিয়ে ফিরে এসে বললো, আমি তাদের নিষেধ করেছিলাম কিন্তু তারা কাঁদতেই আছে। তিনি (ﷺ) বললেন, তুমি গিয়ে তাদের মুখে মাটি ভরে দাও।আয়িশা (রাঃ) বলেন, আমি বললাম, আল্লাহ তা‘আলা অভাগার নাসিকা ধূলাধুসরিত করে দিক, আল্লাহর কসম! তুমি রাসূলুল্লাহ (ﷺ)-কে কষ্ট না দিয়ে ছাড়লে না? তোমাকে যা বলা হয়েছিল, তুমি তা করতে পারলে না।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন