২১/২৭. অধ্যায়ঃ
মৃত্যু সংবাদ দেয়া
সুনানে নাসাঈ : ১৮৭৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৮৭৮
أَخْبَرَنَا إِسْحَقُ، قَالَ: أَنْبَأَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ حُمَيْدِ بْنِ هِلَالٍ، عَنْ أَنَسٍ، «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعَى زَيْدًا وَجَعْفَرًا قَبْلَ أَنْ يَجِيءَ خَبَرُهُمْ، فَنَعَاهُمْ وَعَيْنَاهُ تَذْرِفَانِ»
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) যায়দ এবং জাফর-এর মৃত্যু সংবাদ দিলেন তাঁদের মৃত্যু সংবাদ মাদীনায় আসার পূর্বেই। তিনি তাঁদের মৃত্যু সংবাদ দিলেন, এমতাবস্থায় তাঁর চক্ষুদ্বয় থেকে অশ্রু প্রবাহিত হচ্ছিল।
