২১/৫৫. অধ্যায়ঃ
আরোহী অবস্থায় জানাযার সাথে গমনকারীদের মধ্যে আরোহী যাত্রীর স্থান
সুনানে নাসাঈ : ১৯৪২
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৯৪২
أَخْبَرَنَا زِيَادُ بْنُ أَيُّوبَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ وَاصِلٍ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُبَيْدِ اللَّهِ، وَأَخُوهُ الْمُغِيرَةُ جَمِيعًا، عَنْ زِيَادِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «الرَّاكِبُ خَلْفَ الْجَنَازَةِ، وَالْمَاشِي حَيْثُ شَاءَ مِنْهَا، وَالطِّفْلُ يُصَلَّى عَلَيْهِ»
মুগীরা ইব্ন শু’বা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: বাহনে আরোহী জানাজার পিছনে থাকবে। পদব্রজে চলাচলকারী জানাজার যেখান থেকে ইচ্ছা চলতে পারে। নবজাত শিশুর জানাজাও আদায় করা হবে।
