২১/৫৬. অধ্যায়ঃ
জানাযায় পদব্রজে গমনকারী ব্যক্তির চলার স্থান
সুনানে নাসাঈ : ১৯৪৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৯৪৩
أَخْبَرَنِي أَحْمَدُ بْنُ بَكَّارٍ الْحَرَّانِيُّ، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ السَّرِيِّ، عَنْ سَعِيدٍ الثَّقَفِيِّ، عَنْ عَمِّهِ زِيَادِ بْنِ جُبَيْرِ بْنِ حَيَّةَ، عَنْ أَبِيهِ، عَنْ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الرَّاكِبُ خَلْفَ الْجَنَازَةِ، وَالْمَاشِي حَيْثُ شَاءَ مِنْهَا، وَالطِّفْلُ يُصَلَّى عَلَيْهِ»
মুগীরা ইব্ন শু’বা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: বাহনে আরোহী জানাজার পিছনে চলবে আর পদব্রজে চলাচলকারী ব্যক্তি যেখান দিয়ে ইচ্ছা চলবে। আর শিশুর জানাজা আদায় করা হবে।
