২১/৭৭. অধ্যায়ঃ
[জানাযার] দু'আ
সুনানে নাসাঈ : ১৯৮৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৯৮৩
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ، عَنْ ابْنِ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ أَبِي حَمْزَةَ بْنِ سُلَيْمٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى عَلَى جَنَازَةٍ يَقُولُ: «اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ، وَاعْفُ عَنْهُ وَعَافِهِ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مُدْخَلَهُ، وَاغْسِلْهُ بِمَاءٍ وَثَلْجٍ وَبَرَدٍ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلًا خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَقِهِ عَذَابَ الْقَبْرِ، وَعَذَابَ النَّارِ»، قَالَ عَوْفٌ: فَتَمَنَّيْتُ أَنْ لَوْ كُنْتُ الْمَيِّتَ لِدُعَاءِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِذَلِكَ الْمَيِّتِ
‘আউফ ইব্ন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
আউফ ইবনু মালিক (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে একবার জানাজার সালাতে বলতে শুনেছি, ( اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ، وَاعْفُ عَنْهُ وَعَافِهِ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مُدْخَلَهُ، وَاغْسِلْهُ بِمَاءٍ وَثَلْجٍ وَبَرَدٍ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلًا خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَقِهِ عَذَابَ الْقَبْرِ، وَعَذَابَ النَّارِ) [আল্লাহুম্মাগফির লাহু ওয়ারহামহু, ওয়া আফু আনহু ওয়া আফিহি, ওয়া আকরিম নুযুলাহু, ওয়া ওয়াসসিয় মুদখালাহু, ওয়াগসিলহু বিমা-ইন ও সালজিন ওয়া বারাদ, ওয়া নাক্কিহু মিনাল খাতায়া কামা ইউনাক্কাস্ সাওবুল আবিয়াদু মিনাদ্ দানাস, ওয়া আবদিলহু দারান খাইরাম মিন দারিহি, ওয়া আহলান খাইরাম মিন আহলিহি, ওয়া জাওজান খাইরাম মিন জাওজিহি, ওয়া ক্বিহি আজাবাল কবর, ওয়া আজাবান নার] "হে আল্লাহ! তুমি তাকে ক্ষমা করো, তার প্রতি দয়া করো, তার অপরাধ উপেক্ষা করো, তাকে নিরাপত্তা দান করো, তার উত্তম মেহমানদারি করো, তার বাসস্থান প্রশস্ত করো; তাকে পানি, বরফ ও শিশির দ্বারা ধৌত করো, তাকে পাপ থেকে পরিচ্ছন্ন করো, যেভাবে সাদা কাপড় ময়লা থেকে পরিষ্কার করা হয়, তাকে তার বাসস্থানের পরিবর্তে উত্তম বাসস্থান দান করো, তার পরিবারের চেয়ে উত্তম পরিবার দান করো এবং তার সঙ্গীর চেয়ে উত্তম সঙ্গী দান করো। তাকে রক্ষা করো কবরের আজাব ও জাহান্নামের শাস্তি থেকে।" আউফ (রাঃ) বলেন, আমি আকাঙ্ক্ষা করেছিলাম যে, যদি এই মৃত ব্যক্তিটি আমি হতাম যেই মৃত ব্যক্তির জন্য রাসূলুল্লাহ (ﷺ) দোয়া করেছিলেন।
[১] ইসলামের প্রথম যুগে তাকবীরের সংখ্যায় মতভেদ ছিল, পরবর্তীতে সর্বসম্মতিক্রমে চার তাকবীর নির্ধারিত হয়েছে।
