২১/৭৭. অধ্যায়ঃ
[জানাযার] দু'আ
সুনানে নাসাঈ : ১৯৮৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৯৮৪
خْبَرَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا مَعْنٌ، قَالَ: حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ حَبِيبِ بْنِ عُبَيْدٍ الْكَلَاعِيِّ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ الْحَضْرَمِيِّ، قَالَ: سَمِعْتُ عَوْفَ بْنَ مَالِكٍ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي عَلَى مَيِّتٍ فَسَمِعْتُ فِي دُعَائِهِ وَهُوَ يَقُولُ: " اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ، وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مُدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلًا خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَنَجِّهِ مِنَ النَّارِ ـ أَوْ قَالَ ـ: وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ "
আউফ ইব্ন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
জুবায়ের ইবনু নুফাইর আল হাযরামী (রহঃ) সূত্রে আওফ ইবনু মালিক (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-কে জানাজার সালাত আদায়কালে দোয়া পড়তে শুনেছি। আর তিনি (ﷺ) দোয়াতে বলছিলেন-اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ، وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مُدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلًا خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَنَجِّهِ مِنَ النَّارِ“হে আল্লাহ! তুমি তাকে ক্ষমা করো, তার প্রতি দয়া করো, তার অপরাধ উপেক্ষা করো, তাকে নিরাপত্তা দান করো, তার উত্তম মেহমানদারি করো, তার বাসস্থান প্রশস্ত করো; তাকে পানি, বরফ ও শিশির দ্বারা ধৌত করো, তাকে পাপ থেকে পরিচ্ছন্ন করো, যেভাবে সাদা কাপড় ময়লা থেকে পরিষ্কার করা হয়, তাকে তার বাসস্থানের পরিবর্তে উত্তম বাসস্থান দান করো, তার পরিবারের চেয়ে উত্তম পরিবার দান করো এবং তার সঙ্গীর চেয়ে উত্তম সঙ্গী দান করো। তাকে রক্ষা করো কবরের আজাব ও জাহান্নামের শাস্তি থেকে।”রাবী বলেন, অথবা তিনি বলেছিলেন,وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ“তাকে কবরের আজাব থেকে নিরাপত্তা দাও।”
