২২/২৮. অধ্যায়ঃ

ছাতু এবং খুরমা দ্বারা সাহরী খাওয়া

সুনানে নাসাঈহাদিস নম্বর ২১৬৭

أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَنْبَأَنَا مَعْمَرٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَذَلِكَ عِنْدَ السُّحُورِ: «يَا أَنَسُ إِنِّي أُرِيدُ الصِّيَامَ، أَطْعِمْنِي شَيْئًا»، فَأَتَيْتُهُ بِتَمْرٍ وَإِنَاءٍ فِيهِ مَاءٌ، وَذَلِكَ بَعْدَ مَا أَذَّنَ بِلَالٌ، فَقَالَ: «يَا أَنَسُ، انْظُرْ رَجُلًا يَأْكُلْ مَعِي»، فَدَعَوْتُ زَيْدَ بْنَ ثَابِتٍ، فَجَاءَ، فَقَالَ: إِنِّي قَدْ شَرِبْتُ شَرْبَةَ سَوِيقٍ وَأَنَا أُرِيدُ الصِّيَامَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَأَنَا أُرِيدُ الصِّيَامَ»، فَتَسَحَّرَ مَعَهُ، ثُمَّ قَامَ فَصَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ خَرَجَ إِلَى الصَّلَاةِ

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

[একদিন] রাসূলুল্লাহ (ﷺ) সাহরির সময় বললেন, হে আনাস! আমি সিয়াম পালন করার ইচ্ছা করেছি, আমাকে কিছু খাবার দাও। তখন আমি তাঁর কাছে কিছু খেজুর এবং পানির একটি পাত্র আনলাম। এগুলো আমি বিলাল (রাঃ)-এর [সাহরি] আজান দেয়ার পর আনলাম।তখন তিনি (ﷺ) বললেন : হে আনাস! একজন মানুষ খোঁজ যে আমার সাথে খাবে। তখন আমি যায়দ ইবন সাবিত (রাঃ)-কে ডাকলাম, তিনি এসে বললেন : আমি কিছু ছাতুর শরবত পান করেছি এবং সিয়াম পালন করার ইচ্ছা করেছি। রাসূলুল্লাহ (ﷺ) বললেন : আমিও তো সিয়াম রাখার নিয়ত করেছি। অতঃপর তার সাথে সাহরি খেলেন এবং দাঁড়িয়ে গিয়ে দু’ রাকাত সালাত [ফজরের সুন্নাত] আদায় করে ফজরের ফরজ সালাত আদায়ের জন্য বের হয়ে গেলেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন