২২/৩০. অধ্যায়ঃ
কখন ফাত্র হবে?
সুনানে নাসাঈ : ২১৭০
সুনানে নাসাঈহাদিস নম্বর ২১৭০
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، قَالَ: حَدَّثَنَا التَّيْمِيُّ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ ابْنِ مَسْعُودٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " إِنَّ بِلَالًا يُؤَذِّنُ بِلَيْلٍ لِيُنَبِّهَ نَائِمَكُمْ وَيُرْجِعَ قَائِمَكُمْ، وَلَيْسَ الْفَجْرُ أَنْ يَقُولَ: هَكَذَا - وَأَشَارَ بِكَفِّهِ -، وَلَكِنِ الْفَجْرُ أَنْ يَقُولَ: هَكَذَا - وَأَشَارَ بِالسَّبَابَتَيْنِ - "
ইব্ন মাসউদ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেছেন: তোমাদের মধ্যে যারা ঘুমন্ত তাদের জাগাবার জন্য এবং যারা তাহাজ্জুদের সালাতরত তাদের বিরত করার জন্য বিলাল (রাঃ) রাতে আযান দেয়।অতঃপর তিনি (ﷺ) উভয় হাতের কব্জি দ্বারা ইশারা করে দেখালেন যে, এরূপ চিহ্ন প্রকাশ পাওয়া ফজর হওয়ার লক্ষণ নয়। বরং ফজর হওয়ার লক্ষণ হল এ রকম চিহ্ন প্রকাশিত হওয়া। এই বলে তিনি স্বীয় তর্জনী অঙ্গুলিদ্বয় দ্বারা ইশারা করলেন।
