২২/৩০. অধ্যায়ঃ
কখন ফাত্র হবে?
সুনানে নাসাঈ : ২১৭১
সুনানে নাসাঈহাদিস নম্বর ২১৭১
أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، أَنْبَأَنَا سَوَادَةُ بْنُ حَنْظَلَةَ، قَالَ: سَمِعْتُ سَمُرَةَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَغُرَّنَّكُمْ أَذَانُ بِلَالٍ، وَلَا هَذَا الْبَيَاضُ حَتَّى يَنْفَجِرَ الْفَجْرُ هَكَذَا وَهَكَذَا - يَعْنِي مُعْتَرِضًا -» قَالَ أَبُو دَاوُدَ: «وَبَسَطَ بِيَدَيْهِ يَمِينًا وَشِمَالًا مَادًّا يَدَيْهِ»
সামুরা (রাঃ) হতে বর্ণিতঃ
সামুরা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: বিলাল (রাঃ)-এর আযান এবং এই শুভ্রতা তোমাদেরকে যেন বিভ্রান্তিতে না ফেলে দেয়, যতক্ষণ না এ রকম, এ রকমভাবে প্রভাতের আলোর রেখা প্রকাশ পায় অর্থাৎ দিগন্তে। আবু দাউদ (রহঃ) বলেন, এরপর তিনি স্বীয় হস্তদ্বয় লম্বালম্বিভাবে ডানে বামে ছড়িয়ে দিলেন।
