২২/৪০. অধ্যায়ঃ
এ হাদীস বর্ণনায় ইয়াহইয়া ইবনু আবু কাসীর ও নাফ্র ইবনু শায়বান (রহিমাহুমাল্লাহ)-এর বর্ণনার পার্থক্য
সুনানে নাসাঈ : ২২০৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ২২০৮
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا الْفَضْلُ بْنُ دُكَيْنٍ، قَالَ: حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنِي النَّضْرُ بْنُ شَيْبَانَ، - أَنَّهُ لَقِيَ أَبَا سَلَمَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ، فَقَالَ لَهُ: حَدِّثْنِي بِأَفْضَلِ شَيْءٍ سَمِعْتَهُ يُذْكَرُ فِي شَهْرِ رَمَضَانَ -، فَقَالَ أَبُو سَلَمَةَ، حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ ذَكَرَ شَهْرَ رَمَضَانَ فَفَضَّلَهُ عَلَى الشُّهُورِ، وَقَالَ: «مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا خَرَجَ مِنْ ذُنُوبِهِ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ»، قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «هَذَا خَطَأٌ وَالصَّوَابُ أَبُو سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ»،
নযর ইব্ন শায়বান (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি আবু সালামা ইবন আবদুর রহমান (রহঃ)-এর সাথে সাক্ষাত করে বললেন, আপনি রমজান মাস সম্পর্কে উত্তম যা কিছু আলোচনা শুনেছেন তা আমার কাছে বর্ণনা করুন।তখন আবু সালামা (রহঃ) বললেন যে, আবদুর রহমান ইবন আওফ (রাঃ) আমার কাছে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) রমজান মাসের আলোচনা করলেন এবং রমজান মাসকে সকল মাসের উপর মর্যাদা দান করে বললেন: যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের নিয়্যতে রাতের (তারাবিহের) সালাত আদায় করে, সে স্বীয় গুনাহসমূহ থেকে ঐ দিনের মত পবিত্র হয়ে যায় যে দিন তার মা তাকে প্রসব করেছিল।আবু আবদুর রহমান বলেন: এ বর্ণনায় সমস্যা আছে, এবং সঠিক বিষয় হল আবু সালামা-এর হাদীসটি যা তিনি আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণনা করেছেন।
