২২/৫১. অধ্যায়ঃ
এ হাদীসে মু'আবিয়াহ্ ইবনু সাল্লাম ও 'আলী ইবনুল মুবারক (রহিমাহুমাল্লাহ)- এর বর্ণনার পার্থক্য
সুনানে নাসাঈ : ২২৭২
সুনানে নাসাঈহাদিস নম্বর ২২৭২
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ يَزِيدَ بْنِ إِبْرَاهِيمَ الْحَرَّانِيُّ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ، قَالَ: حَدَّثَنَا مُعَاوِيَةُ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي قِلَابَةَ، أَنَّ أَبَا أُمَيَّةَ الضَّمْرِيَّ، أَخْبَرَهُ أَنَّهُ أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ سَفَرٍ وَهُوَ صَائِمٌ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَا تَنْتَظِرِ الْغَدَاءَ»، قَالَ: إِنِّي صَائِمٌ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " تَعَالَ أُخْبِرْكَ عَنِ الصِّيَامِ: إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ وَضَعَ عَنِ الْمُسَافِرِ الصِّيَامَ وَنِصْفَ الصَّلَاةِ "
আবূ উমাইয়া দমরী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি একবার সাওম পালনরত অবস্থায় সফর থেকে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এলেন। রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, তুমি কি দুপুরের খাবার পর্যন্ত অপেক্ষা করবে না? তিনি বললেন, আমি তো সাওম পালন করছি। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, “তুমি কাছে এসো; আমি তোমাকে মুসাফিরের সাওমের বিধান সম্পর্কে জানিয়ে দেই। আল্লাহ তা’আলা মুসাফিরের ওপর থেকে সাওম অব্যাহতি দিয়েছেন এবং অর্ধেক সালাত রহিত করে দিয়েছেন।”
