২২/৬১. অধ্যায়ঃ
যে ব্যক্তি রমাযান মাস ব্যতীত বাড়িতে অবস্থানকালে সওম পালন করে তারপর সফর শুরু করে, তার জন্য সওম ভঙ্গ করার অনুমতি প্রসঙ্গে
সুনানে নাসাঈ : ২৩১৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৩১৪
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، قَالَ: حَدَّثَنَا مُفَضَّلٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ طَاوُسٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «سَافَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَامَ حَتَّى بَلَغَ عُسْفَانَ، ثُمَّ دَعَا بِإِنَاءٍ فَشَرِبَ نَهَارًا لِيَرَاهُ النَّاسُ، ثُمَّ أَفْطَرَ حَتَّى دَخَلَ مَكَّةَ، فَافْتَتَحَ مَكَّةَ فِي رَمَضَانَ»، قَالَ ابْنُ عَبَّاسٍ: «فَصَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي السَّفَرِ وَأَفْطَرَ، فَمَنْ شَاءَ صَامَ وَمَنْ شَاءَ أَفْطَرَ»
ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) একবার সফর করে 'উসফান' নামক স্থানে পৌঁছলেন। তারপর একটি পাত্র চেয়ে নিয়ে দিনের বেলায় এমনভাবে পান করলেন যাতে লোকজন দেখতে পায়। সাওম ভেঙে ফেললেন এবং মক্কায় প্রবেশ করে রমজান মাসে মক্কা বিজয় করলেন।ইবন আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সফর অবস্থায় সাওম পালন করে তা ভেঙে ফেলেছিলেন। তাই যার ইচ্ছা সাওম পালন করবে আর যার ইচ্ছা সাওম ভঙ্গ করবে।
