২২/৬৭. অধ্যায়ঃ
সিয়ামের নিয়্যাত এবং এ প্রসঙ্গে 'আয়িশাহ্ সিদ্দীক্বা (রাঃ) সূত্রে বর্ণিত হাদীসে ত্বলহাহ্ ইবনু ইয়াহ্ইয়া (রহিমাহুল্লাহ) থেকে বর্ণনায় ভিন্নতার উল্লেখ।
সুনানে নাসাঈ : ২৩২৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৩২৬
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، قَالَ: حَدَّثَنَا طَلْحَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَتْنِي عَائِشَةُ بِنْتُ طَلْحَةَ، عَنْ عَائِشَةَ، أُمِّ الْمُؤْمِنِينَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْتِيهَا وَهُوَ صَائِمٌ، فَقَالَ: «أَصْبَحَ عِنْدَكُمْ شَيْءٌ تُطْعِمِينِيهِ؟» فَنَقُولُ: لَا، فَيَقُولُ: «إِنِّي صَائِمٌ»، ثُمَّ جَاءَهَا بَعْدَ ذَلِكَ، فَقَالَتْ: أُهْدِيَتْ لَنَا هَدِيَّةٌ، فَقَالَ: «مَا هِيَ؟» قَالَتْ: حَيْسٌ، قَالَ: «قَدْ أَصْبَحْتُ صَائِمًا» فَأَكَلَ---[حكم الألباني] حسن صحيح
উম্মুল মুমিনীন আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
নাবী (ﷺ) একবার তার কাছে এলেন তখন তিনি সাওম পালন করছিলেন। তিনি (ﷺ) জিজ্ঞেস করলেন, “তোমাদের কাছে কিছু আছে কি যা আমাকে খাওয়াতে পার?” আমরা বললাম, “না।” তখন তিনি (ﷺ) বললেন, “তাহলে আমি সাওমের নিয়ত করে নিলাম।”এরপর তিনি (ﷺ) আয়িশা (রাঃ)-এর কাছে আবার এলেন তখন আয়িশা (রাঃ) বললেন, “আমাদেরকে কিছু উপহার দেয়া হয়েছে।” তিনি (ﷺ) জিজ্ঞেস করলেন, “কি?” তিনি বললেন, “হায়স।” তখন তিনি (ﷺ) বললেন, “আমি তো সকালে সাওমের নিয়ত করেছিলাম”, অতঃপর খেলেন।
