২২/৬৭. অধ্যায়ঃ
সিয়ামের নিয়্যাত এবং এ প্রসঙ্গে 'আয়িশাহ্ সিদ্দীক্বা (রাঃ) সূত্রে বর্ণিত হাদীসে ত্বলহাহ্ ইবনু ইয়াহ্ইয়া (রহিমাহুল্লাহ) থেকে বর্ণনায় ভিন্নতার উল্লেখ।
সুনানে নাসাঈ : ২৩২৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৩২৪
خْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْهَيْثَمِ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ طَلْحَةَ بْنِ يَحْيَى، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَجِيءُ، وَيَقُولُ: «هَلْ عِنْدَكُمْ غَدَاءٌ؟» فَنَقُولُ: لَا، فَيَقُولُ: «إِنِّي صَائِمٌ»، فَأَتَانَا يَوْمًا وَقَدْ أُهْدِيَ لَنَا حَيْسٌ، فَقَالَ: «هَلْ عِنْدَكُمْ شَيْءٌ؟» قُلْنَا: نَعَمْ، أُهْدِيَ لَنَا حَيْسٌ، قَالَ: «أَمَا إِنِّي قَدْ أَصْبَحْتُ أُرِيدُ الصَّوْمَ» فَأَكَلَ خَالَفَهُ قَاسِمُ بْنُ يَزِيدَ---[حكم الألباني] حسن صحيح
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
একবার রাসূলুল্লাহ (ﷺ) এসে বললেন: “তোমার কাছে খাবারের কিছু আছে কি?” আমি বললাম: “না।” তিনি (ﷺ) বললেন, “তাহলে আমি সাওমের নিয়ত করে নিলাম।” আরেক দিন তিনি (ﷺ) আমার কাছে এলেন তখন আমাকে কিছু হায়স উপহার দেয়া হয়েছে। তিনি (ﷺ) বললেন, “আমি তো সকালে সাওমের নিয়ত করেছি”, অতঃপর খেয়ে নিলেন।
