২২/৬৭. অধ্যায়ঃ
সিয়ামের নিয়্যাত এবং এ প্রসঙ্গে 'আয়িশাহ্ সিদ্দীক্বা (রাঃ) সূত্রে বর্ণিত হাদীসে ত্বলহাহ্ ইবনু ইয়াহ্ইয়া (রহিমাহুল্লাহ) থেকে বর্ণনায় ভিন্নতার উল্লেখ।
সুনানে নাসাঈ : ২৩২৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৩২৫
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ حَرْبٍ، قَالَ: حَدَّثَنَا قَاسِمٌ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ طَلْحَةَ بْنِ يَحْيَى، عَنْ عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ، عَنْ عَائِشَةَ، أُمِّ الْمُؤْمِنِينَ قَالَتْ: أَتَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا، فَقُلْنَا: أُهْدِيَ لَنَا حَيْسٌ قَدْ جَعَلْنَا لَكَ مِنْهُ نَصِيبًا، فَقَالَ: «إِنِّي صَائِمٌ» فَأَفْطَرَ---[حكم الألباني] حسن صحيح
উম্মুল মু’মিনীন আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন রাসূলুল্লাহ (ﷺ) আমাদের কাছে এলে আমরা বললাম, আমাদেরকে কিছু হায়স উপহার দেয়া হয়েছিল। আমরা তার থেকে আপনার জন্য কিছু রেখে দিয়েছি। তিনি (ﷺ) বললেন, আমি তো সাওমের নিয়ত করে ফেলেছি, অতঃপর তিনি সাওম ভঙ্গ করে ফেললেন।
