২২/৬৭. অধ্যায়ঃ
সিয়ামের নিয়্যাত এবং এ প্রসঙ্গে 'আয়িশাহ্ সিদ্দীক্বা (রাঃ) সূত্রে বর্ণিত হাদীসে ত্বলহাহ্ ইবনু ইয়াহ্ইয়া (রহিমাহুল্লাহ) থেকে বর্ণনায় ভিন্নতার উল্লেখ।
সুনানে নাসাঈ : ২৩২২
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৩২২
أَخْبَرَنَا عَمْرُو بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا عَاصِمُ بْنُ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ طَلْحَةَ بْنِ يَحْيَى بْنِ طَلْحَةَ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: دَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا، فَقَالَ: «هَلْ عِنْدَكُمْ شَيْءٌ؟»، فَقُلْتُ: لَا، قَالَ: «فَإِنِّي صَائِمٌ»، ثُمَّ مَرَّ بِي بَعْدَ ذَلِكَ الْيَوْمِ وَقَدْ أُهْدِيَ إِلَيَّ حَيْسٌ فَخَبَأْتُ لَهُ مِنْهُ، وَكَانَ يُحِبُّ الْحَيْسَ، قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّهُ أُهْدِيَ لَنَا حَيْسٌ فَخَبَأْتُ لَكَ مِنْهُ، قَالَ: «أَدْنِيهِ أَمَا إِنِّي قَدْ أَصْبَحْتُ وَأَنَا صَائِمٌ فَأَكَلَ مِنْهُ»، ثُمَّ قَالَ: «إِنَّمَا مَثَلُ صَوْمِ الْمُتَطَوِّعِ مَثَلُ الرَّجُلِ يُخْرِجُ مِنْ مَالِهِ الصَّدَقَةَ، فَإِنْ شَاءَ أَمْضَاهَا، وَإِنْ شَاءَ حَبَسَهَا»
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) একদিন আমার কাছে এসে বললেন: তোমার কাছে কি খাবার কিছু আছে? আমি বললাম, না। তিনি (ﷺ) বললেন, তাহলে আমি সাওমের নিয়ত করে নিলাম। এরপর তিনি (ﷺ) আরেক দিন আমার কাছে এলেন। সেদিন আমাকে কিছু "হায়স" (খেজুর এবং ঘি ইত্যাদি দ্বারা প্রস্তুত এক প্রকার খাদ্য) উপহার দেয়া হয়েছিল, আমি তা থেকে রাসূলুল্লাহ (ﷺ)-এর জন্য কিছু রেখে দিয়েছিলাম। তিনি হায়স খুব পছন্দ করতেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল! আমাকে কিছু হায়স উপহার দেয়া হয়েছিল, আমি সেখান থেকে আপনার জন্য কিছু তুলে রেখেছি। তিনি (ﷺ) বললেন, নিয়ে আসো, আমি তো আজ সকালে সাওমের নিয়ত করে ফেলেছিলাম। তিনি তা থেকে খেলেন।তারপর বললেন, নফল সাওমের ঐ ব্যক্তির ন্যায় যে স্বীয় ধন-সম্পদ থেকে দান করার নিয়তে কিছু মাল বের করল। ফলে যদি সে ব্যক্তি ইচ্ছা করে তা দানও করতে পারে আর রেখে দিতেও পারে।
[১] ফরয সাওমে রাত্রে নিয়্যত করা জরুরী নয়। দিনে দ্বিপ্রহরের পূর্বে করলেও চলবে। আলোচ্চ্য হাদীসে ঐ সময়ের আশুরার সাওম (রোযা) সম্পর্কে বলা হয়েছে যখন উহা ফরয ছিল। এখন আশুরার সাওম (রোযা) নফল।
