২২/৬৭. অধ্যায়ঃ

সিয়ামের নিয়্যাত এবং এ প্রসঙ্গে 'আয়িশাহ্ সিদ্দীক্বা (রাঃ) সূত্রে বর্ণিত হাদীসে ত্বলহাহ্ ইবনু ইয়াহ্ইয়া (রহিমাহুল্লাহ) থেকে বর্ণনায় ভিন্নতার উল্লেখ।

সুনানে নাসাঈহাদিস নম্বর ২৩২৮

أَخْبَرَنِي أَبُو بَكْرِ بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، قَالَ: أَخْبَرَنِي أَبِي، عَنْ الْقَاسِمِ بْنِ مَعْنٍ، عَنْ طَلْحَةَ بْنِ يَحْيَى، عَنْ عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ، وَمُجَاهِدٍ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَاهَا، فَقَالَ: «هَلْ عِنْدَكُمْ طَعَامٌ؟» فَقُلْتُ: لَا، قَالَ: «إِنِّي صَائِمٌ»، ثُمَّ جَاءَ يَوْمًا آخَرَ، فَقَالَتْ عَائِشَةُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا قَدْ أُهْدِيَ لَنَا حَيْسٌ، فَدَعَا بِهِ، فَقَالَ: «أَمَا إِنِّي قَدْ أَصْبَحْتُ صَائِمًا» فَأَكَلَ---[حكم الألباني] حسن صحيح

মুজাহিদ (রহঃ) হতে বর্ণিতঃ

একদিন রাসূলুল্লাহ (ﷺ) তার কাছে এসে বললেন, তোমার কাছে খাবার কিছু আছে কি? আমি বললাম, না। তিনি (ﷺ) বললেন, তাহলে আমি সায়িম (রোযা)।রাবী বলেন, তিনি (ﷺ) আরেক দিন এলেন, তখন আয়িশা (রাঃ) বললেন, হে আল্লাহর রসূল! আমাকে কিছু হায়স (খেজুর, ছাতু ও ঘি মিশ্রিত খাদ্য) উপহার দেয়া হয়েছে। তিনি (ﷺ) তা চেয়ে নিলেন এবং বললেন, আজ সকালে আমি সাওমের (রোযার) নিয়্যাত করেছিলাম। অতঃপর তা খেয়ে নিলেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন