২৩/৯৫. অধ্যায়ঃ

নাবী (সাঃ)-এর বংশধরগণকে যাকাত আদায়ে নিযুক্ত করা প্রসঙ্গে

সুনানে নাসাঈহাদিস নম্বর ২৬০৯

أَخْبَرَنَا عَمْرُو بْنُ سَوَّادِ بْنِ الْأَسْوَدِ بْنِ عَمْرٍو، عَنْ ابْنِ وَهْبٍ، قَالَ: حَدَّثَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ بْنِ نَوْفَلٍ الْهَاشِمِيِّ، أَنَّ عَبْدَ الْمُطَّلِبِ بْنَ رَبِيعَةَ بْنِ الْحَارِثِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ، أَخْبَرَهُ أَنَّ أَبَاهُ رَبِيعَةَ بْنَ الْحَارِثِ قَالَ: لِعَبْدِ الْمُطَّلِبِ بْنِ رَبِيعَةَ بْنِ الْحَارِثِ، وَالْفَضْلِ بْنِ الْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ، ائْتِيَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُولَا لَهُ: اسْتَعْمِلْنَا يَا رَسُولَ اللَّهِ عَلَى الصَّدَقَاتِ، فَأَتَى عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ، وَنَحْنُ عَلَى تِلْكَ الْحَالِ، فَقَالَ لَهُمَا: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَا يَسْتَعْمِلُ مِنْكُمْ أَحَدًا عَلَى الصَّدَقَةِ، قَالَ عَبْدُ الْمُطَّلِبِ: فَانْطَلَقْتُ أَنَا وَالْفَضْلُ، حَتَّى أَتَيْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لَنَا: «إِنَّ هَذِهِ الصَّدَقَةَ، إِنَّمَا هِيَ أَوْسَاخُ النَّاسِ، وَإِنَّهَا لَا تَحِلُّ، لِمُحَمَّدٍ وَلَا لِآلِ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»

আবদুল মুত্তালিব ইব্‌ন রবীআ (রহঃ) হতে বর্ণিতঃ

তাঁর পিতা রবীআহ ইবনুল হারিস (রাঃ) তাঁকে এবং ফজল ইবন আব্বাস (রাঃ)-কে বললেন, তোমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে গিয়ে বল, হে আল্লাহর রাসূল! আমাদেরকে যাকাত আদায়ের কাজে নিযুক্ত করুন। এমতাবস্থায় আলী (রাঃ) আমাদের কাছে আসলেন এবং আমাদেরকে বললেন যে, রাসূলুল্লাহ (ﷺ) তোমাদের কাউকেও যাকাত আদায় করার জন্য নিযুক্ত করবেন না।আব্দুল মুত্তালিব (রাঃ) বলেন, তখন আমি এবং ফজল (রাঃ) চলে আসলাম। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে পৌঁছলে তিনি আমাদেরকে বললেন, যাকাত লোকজনের মালের ময়লা। তাই তা মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর বংশধরদের জন্য হালাল নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন