২৪/৪৯. অধ্যায়ঃ

হাজ্জে ক্বিরান

সুনানে নাসাঈহাদিস নম্বর ২৭২১

أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ يَزِيدَ، قَالَ: أَنْبَأَنَا شُعَيْبٌ يَعْنِي ابْنَ إِسْحَقَ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ جُرَيْجٍ، ح وَأَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ الْحَسَنِ، قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ، قَالَ: قَالَ ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي حَسَنُ بْنُ مُسْلِمٍ، عَنْ مُجَاهِدٍ وَغَيْرِهِ، عَنْ رَجُلٍ مِنْ أَهْلِ الْعِرَاقِ، يُقَالُ لَهُ: شَقِيقُ بْنُ سَلَمَةَ أَبُو وَائِلٍ أَنَّ رَجُلًا مِنْ بَنِي تَغْلِبَ يُقَالُ لَهُ: الصُّبَيُّ بْنُ مَعْبَدٍ وَكَانَ نَصْرَانِيًّا فَأَسْلَمَ فَأَقْبَلَ فِي أَوَّلِ مَا حَجَّ، «فَلَبَّى بِحَجٍّ وَعُمْرَةٍ جَمِيعًا»، فَهُوَ كَذَلِكَ يُلَبِّي بِهِمَا جَمِيعًا، فَمَرَّ عَلَى سَلْمَانَ بْنِ رَبِيعَةَ وَزَيْدِ بْنِ صُوحَانَ، فَقَالَ أَحَدُهُمَا: لَأَنْتَ أَضَلُّ مِنْ جَمَلِكَ، هَذَا فَقَالَ الصُّبَيُّ: فَلَمْ يَزَلْ فِي نَفْسِي حَتَّى لَقِيتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَقَالَ: هُدِيتَ لِسُنَّةِ نَبِيِّكَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ شَقِيقٌ: وَكُنْتُ أَخْتَلِفُ أَنَا وَمَسْرُوقُ بْنُ الْأَجْدَعِ إِلَى الصُّبَيِّ بْنِ مَعْبَدٍ، نَسْتَذْكِرُهُ فَلَقَدِ اخْتَلَفْنَا إِلَيْهِ مِرَارًا، أَنَا وَمَسْرُوقُ بْنُ الْأَجْدَعِ

ইরাক অধিবাসী এক ব্যক্তি যাকে শাকীক ইব্‌ন সালাম আবূ ওয়ায়িল বলা হয়, তিনি বর্ণনা করেন হতে বর্ণিতঃ

ইরাকের বানু তাগলিব গোত্রের এক খ্রিষ্টান অধিবাসী, যাকে শাকীক ইবনু সালামা আবূ ওয়াইল এবং সুবাই ইবনু মা‘বাদ বলা হয়। সে ইসলাম গ্রহণ করে যখন প্রথম হজ্জ করতে গেল, তখন হজ্জ এবং উমরার তালবিয়া একত্রে পাঠ (ইহরাম) করল। এমতাবস্থায় সালমান ইবনু রবি‘আ এবং জায়দ ইবনু সূহান তার নিকট দিয়ে যাচ্ছিল। তখন তাদের একজন বললেন: তুমি তোমার এই উট হতেও অজ্ঞ।সুবাই বলেন: মন থেকে এ কথা দূরই হচ্ছিল না যতক্ষণ না আমি উমর ইবনুল খাত্তাব (রাঃ)-এর সাথে দেখা করে তাঁর কাছে এ ঘটনা জানালাম। তিনি বললেন: তুমি তোমার নবী (ﷺ)-এর সুন্নাতের হিদায়াতপ্রাপ্ত হয়েছো। শাকীক (রহঃ) বলেন: আমি এবং মাসরূক ইবনু আজদা সুবাই ইবনু মা‘বাদ-এর নিকট এ বিষয়ে আলোচনার জন্য বারবার যাতায়াত করেছি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন