২৪/৪৯. অধ্যায়ঃ
হাজ্জে ক্বিরান
সুনানে নাসাঈ : ২৭২২
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৭২২
أَخْبَرَنِي عِمْرَانُ بْنُ يَزِيدَ، قَالَ: حَدَّثَنَا عِيسَى وَهُوَ ابْنُ يُونُسَ، قَالَ: حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ مُسْلِمٍ الْبَطِينِ، عَنْ عَلِيِّ بْنِ حُسَيْنٍ، عَنْ مَرْوَانَ بْنِ الْحَكَمِ، قَالَ: كُنْتُ جَالِسًا عِنْدَ عُثْمَانَ فَسَمِعَ عَلِيًّا يُلَبِّي بِعُمْرَةٍ، وَحَجَّةٍ، فَقَالَ: أَلَمْ نَكُنْ نُنْهَى عَنْ هَذَا، قَالَ: بَلَى، وَلَكِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يُلَبِّي بِهِمَا جَمِيعًا»، فَلَمْ أَدَعْ قَوْلَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لِقَوْلِكَ
মারওয়ান ইব্ন হাকাম (রাঃ) হতে বর্ণিতঃ
[একদিন] আমি উসমান (রাঃ)-এর নিকট বসা ছিলাম। তখন তিনি আলী (রাঃ)-কে [এক সঙ্গে] হজ্জ এবং উমরার তালবিয়া পাঠ করতে শুনলেন। তিনি (উসমান (রাঃ)) বললেন: হ্যাঁ, আমি কি তোমাকে এমনটা করতে নিষেধ করিনি। তিনি (আলী (রাঃ)) বললেন: হ্যাঁ, তবে আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এ দুয়ের জন্য একসাথে তালবিয়া পাঠ করতে শুনেছি। অতএব আমি তোমার কথায় রাসূলুল্লাহ (ﷺ)-এর সুন্নাত পরিত্যাগ করতে পারি না।
