২৪/৫৪. অধ্যায়ঃ
কিরূপে তালবিয়াহ্ পড়তে হয়?
সুনানে নাসাঈ : ২৭৫০
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৭৫০
أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، قَالَ: أَنْبَأَنَا أَبُو بِشْرٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ، قَالَ: " كَانَتْ تَلْبِيَةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ، لَا شَرِيكَ لَكَ " وَزَادَ فِيهِ ابْنُ عُمَرَ: «لَبَّيْكَ لَبَّيْكَ وَسَعْدَيْكَ، وَالْخَيْرُ فِي يَدَيْكَ، وَالرَّغْبَاءُ إِلَيْكَ، وَالْعَمَلُ»
উবায়দুল্লাহ ইবন আবদুল্লাহ ইবন উমর (রাঃ) হতে বর্ণিতঃ
উবাইদুল্লাহ ইবনু আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) তাঁর পিতা হতে বর্ণনা করেন। রাসূলুল্লাহ (ﷺ)-এর তালবিয়া ছিল : “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শরীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান্নি‘মাতা লাকা ওয়াল মুলক, লা-শরীকা লাকা" [আমি হাজির, হে আল্লাহ! আমি হাজির! আমি হাজির! আপনার কোনো শরীক নেই। আমি হাজির। সমস্ত প্রশংসা ও নি‘আমত আপনার জন্যই এবং সমগ্র রাজত্ব শুধুই আপনার জন্য; আপনার কোনো শরীক নেই।]ইবনু উমর (রাঃ) তাতে আরও বাড়িয়ে বলেছেন: “লাব্বাইকা লাব্বাইকা ওয়া সা'দাইকা, ওয়াল খাইরু ফি ইয়াদাইকা, ওয়াল রাগ্বাউ ইলাইকা, ওয়াল আমল" (হে আল্লাহ!) আমি হাজির! আমি হাজির! আমি আপনার আনুগত্যে হাজির, সকল প্রকার কল্যাণ আপনার পক্ষ হতেই নিহিত। সকল আশা-আকাঙ্ক্ষা আপনার কাছেই করি এবং সকল কাজ আপনার জন্যই সম্পাদিত হয়।
