২৪/৫৪. অধ্যায়ঃ
কিরূপে তালবিয়াহ্ পড়তে হয়?
সুনানে নাসাঈ : ২৭৪৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৭৪৭
أَخْبَرَنَا عِيسَى بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي يُونُسُ، عَنْ ابْنِ شِهَابٍ، قَالَ: إِنَّ سَالِمًا، أَخْبَرَنِي أَنَّ أَبَاهُ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُهِلُّ يَقُولُ: «لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ، لَا شَرِيكَ لَكَ» وَإِنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ يَقُولُ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَرْكَعُ بِذِي الْحُلَيْفَةِ رَكْعَتَيْنِ، ثُمَّ إِذَا اسْتَوَتْ بِهِ النَّاقَةُ قَائِمَةً عِنْدَ مَسْجِدِ ذِي الْحُلَيْفَةِ، أَهَلَّ بِهَؤُلَاءِ الْكَلِمَاتِ
ইবন শিহাব (রহঃ) হতে বর্ণিতঃ
সালিম (রহঃ) আমাকে সংবাদ দিয়েছেন যে, তাঁর পিতা বলেছেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে তালবিয়া পাঠ করতে শুনেছি। তিনি (ﷺ) বলছিলেন :لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ، لَا شَرِيكَ لَكَ“লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শরীক লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান্নিমাতা লাকা ওয়াল মুল্ক, লা শরীক লাকা" (আমি হাজির, হে আল্লাহ! হাজির আমি হাজির! আমি হাজির! আপনার কোনো শরীক নেই। আমি হাজির। সমস্ত প্রশংসা ও নেয়ামত আপনার এবং (সমগ্র) রাজত্ব; আপনার কোনো শরীক-অংশীদার নেই)।আর আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) বলতেন: রাসূলুল্লাহ (ﷺ) যুলহুলায়ফা’তে দুই রাকাত সালাত আদায় করতেন। তারপর যখন তিনি (ﷺ) যুলহুলায়ফা মসজিদের নিকট উটনীর উপর আরোহণ করতেন, তখন তিনি ঐ সকল শব্দ দিয়ে তালবিয়া পাঠ করতেন।
