২৪/৭৪. অধ্যায়ঃ
কুরবানীর পশুতে আরোহণ করা
সুনানে নাসাঈ : ২৮০০
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৮০০
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلًا يَسُوقُ بَدَنَةً، فَقَالَ: «ارْكَبْهَا» قَالَ: إِنَّهَا بَدَنَةٌ، قَالَ: «ارْكَبْهَا» قَالَ: إِنَّهَا بَدَنَةٌ، قَالَ فِي الرَّابِعَةِ: «ارْكَبْهَا، وَيْلَكَ»
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) এক ব্যক্তিকে দেখলেন যে, সে তার বাদানাহ (কুরবানির উট) হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। তখন তিনি (ﷺ) বললেন: এতে আরোহণ কর। সে বলল এটা তো বাদানাহ। তিনি (ﷺ) বললেন: তুমি এতে আরোহণ কর। সে বলল, এটা তো বাদানাহ। তিনি (ﷺ) আবার বললেন: এতে আরোহণ কর। সে বলল: এটা তো বাদানাহ। চতুর্থবার তিনি (ﷺ) বললেন: এতে আরোহণ কর। তোমার জন্য দুর্ভোগ।
