২৪/৭৫. অধ্যায়ঃ
যার চলতে কষ্ট হয়, তার জন্য কুরবানীর পশুতে আরোহণ করা
সুনানে নাসাঈ : ২৮০১
সুনানে নাসাঈহাদিস নম্বর ২৮০১
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، قَالَ: حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلًا يَسُوقُ بَدَنَةً، وَقَدْ جَهَدَهُ الْمَشْيُ، قَالَ: «ارْكَبْهَا» قَالَ: إِنَّهَا بَدَنَةٌ، قَالَ: «ارْكَبْهَا، وَإِنْ كَانَتْ بَدَنَةً»
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) জনৈক ব্যক্তিকে দেখলেন যে, সে তার বদনা (কুরবানির উট) হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। অথচ পথ চলতে চলতে সে ক্লান্ত হয়ে পড়ছিল। তিনি (ﷺ) বললেন: এতে আরোহণ কর। সে বলল: এ তো বদনা। তিনি (ﷺ) আবার বললেন: বদনা হলেও তুমি এতে আরোহণ কর।
